চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমের পর ভেনিসেও হাউজফুল, ‘বরবাদ’ দেখতে উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 23, এপ্রিল 2025
in বিনোদন
A A
ভিড়ের মধ্যে সিনেমা দেখার জন্য টিকিট ধরে রাখা মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির রোম শহরে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তির পর দর্শকদের রীতিমত জনস্রোত দেখা যায়! একই দৃশ্য দেখা গেল দেশটির ভেনিসেও! উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় সেখানকার পরিবেশক ধামাকা বাংলা মুভিজ ইতালির পক্ষে বন্ধু মহল।

মঙ্গলবার রাতে ভেনিসের আইএমজি কান্দিনি থিয়েটারে প্রদর্শিত হয় ‘বরবাদ’। সেখানে দর্শকদের উপস্থিতি ছিল কানায় কানায় পরিপূর্ণ।

আয়োজক বন্ধু মহলের মুরাদ হাসান ভেনিস থেকে চ্যানেল আই অনলাইনকে বলেন, টিকিট ছাড়ার ২৪ ঘণ্টায় হাউজফুল হয়ে যায়। প্রচুর মানুষ এসেছে। সবাই আমাকে ধরেছে টিকিটের জন্য। কিন্তু আগেই তো হাউজফুল হয়ে যায়, এজন্য সবাইকে টিকিট দেয়া সম্ভব হয়নি।

”ভেনিসে প্রচুর শাকিবিয়ান। যে কোনো বাংলা সিনেমা এখানে মুক্তি দিতে গেলে রিভিউ দেখে নিতে হয় কিন্তু শাকিব খানের সিনেমা নিলে হাউজফুল কনফার্ম যায়। দর্শকদের চাহিদার কারণে আগামী ৪ মে সন্ধ্যা সাড়ে ছয়টায়, আরেকটি শো দিয়েছি। ওটাও হাউজফুল যাবে।”

মুরাদ হাসান বলেন, প্রিয়তমার সময় অনেক দর্শক সিট না পেয়ে ফ্লোরে বসে দেখেছিল। এবারও প্রায় একই অবস্থা! কিন্তু এখানে এগুলো করা যায় না। আসলে দেশে বরবাদ উন্মাদনায় প্রবাসীরাও দেখতে আগ্রহী হয়েছে। মিলানেও দেখতে চায়। সব ঠিক থাকলে ওখানেও চালাবো।

এদিকে, ইতালি ছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডাতে চলছে ‘বরবাদ’। সেখানকার দর্শকরাও শাকিবের এই ছবিটি দেখে মুগ্ধ হচ্ছেন। দর্শক চাপে শো বাড়ানো হচ্ছে। চলতি এপ্রিলে ‘বরবাদ’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ডেনমার্ক, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে মুক্তি যেতে যাচ্ছে।

ঈদে মুক্তির ২৪ তম দিনে এসেও দেশে রমরমা চলছে বরবাদ। সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ শো নিয়ে চলছে। মুক্তির ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার গ্রস কালেকশন হয়েছে এই ছবিটি, জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

Tags: বরবাদভেনিসমিলানরোমলিড বিনোদনশাকিব খান
Previous Post

ভুয়া ৪০ লাখ টিসিবি কার্ডধারী তালিকা থেকে বাদ: বাণিজ্য উপদেষ্টা

Next Post

গাইবান্ধার পলাশবাড়ীর চাউলডুবা খালের ওপর ব্রিজে ফাটল

Next Post
পলাশবাড়ীর ব্রিজে ফাটল দেখা গেছে, কৃষক ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার পলাশবাড়ীর চাউলডুবা খালের ওপর ব্রিজে ফাটল

প্রধান উপদেষ্টার নিন্দা বিষয়ক আলোচনায় একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT