চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরবাদ ১০০ কোটির ক্লাবে যাওয়ার মতো ছবি: শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 18, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
শাকিবের ছবি, বাংলাদেশি চলচ্চিত্র তারকা, সিনেমা, বরবাদ ১০০ কোটির ক্লাব. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে শাকিব খানের নতুন ছবি বরবাদ-এর ফার্স্ট লুক। মুম্বাইতে ৭০ শতাংশ শুটিং হলেও কোনো লুক আগে প্রকাশ হয়নি। ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব খান। তিনি জানালেন, যে আয়োজনের ছবি তা সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

বুধাবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বরবাদ’ ছবির ফার্স্ট লুক পোস্টার উন্মোচন অনুষ্ঠানে শাকিব বলেন, একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়।

তিনি বলেন, এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। বরবাদও তেমন ছবি।

মেহেদী হাসান হৃদয় হলেন ‘বরবাদ’ ছবির পরিচালক। পরিচালক প্রসঙ্গে শাকিব বলেন, আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য ছবির মতোই নতুনদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।

এদিকে, শাকিবের ‘বরবাদ’ মোশন পোস্টারটি প্রকাশের পরেই ছড়িয়ে গেছে অন্তর্জালে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজেও শেয়ার হচ্ছে দেদারসে! এদিকে শাকিবের অফিশিয়াল পেজে মোশন পোস্টারে এরইমধ্যে মন্তব্য করেছেন কয়েক হাজার শাকিব ভক্ত!

প্রকাশিত লুকে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত! তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুন্ডুলি। জানিয়ে দেয়া হয়, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।

লুক উন্মোচন ছাড়াও দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও “বরবাদ” এর প্রোডাকশন হাউজ রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, মেগাস্টার শাকিব খান, চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী মিম মানতাসা এবং লিলির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: ইরফান সাজ্জাদপূজা চেরিপ্রার্থনা ফারদিন দীঘিবরবাদবিদ্যা সিনহা মিমলিড বিনোদনশবনম ফারিয়াশাকিব খানসিয়াম আহমেদ
Previous Post

সালমানকে নিয়ে ‘জওয়ান’ নির্মাতার বড় চমক!

Next Post

গণমাধ্যমে প্রতিবন্ধিতা বিষয়ক সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চিহ্নের সামনে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমে প্রতিবন্ধিতা বিষয়ক সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে দ্বিতীয় দিনেও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT