চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে কার্ড থেকে অ্যাড মানি করলেই বোনাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 05, নভেম্বর 2023
in অর্থনীতি
A A
বিকাশ অ্যাপের স্ক্রিনশট যেখানে অ্যাড মানি অপশন দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মাস্টারকার্ড বা ভিসা এর নতুন ডেবিট কার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে প্রথমবার ২,৫০০ টাকা অ্যাড মানি করলেই গ্রাহক পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক।

স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেনে গ্রাহকদের আরও আগ্রহী করে তুলতেই বিকাশ এই অফারটি নিয়ে এসেছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

জরুরি কিংবা দৈনন্দিন লেনদেনে যেকোনো প্রয়োজনেই ঘরে বসে বা সুবিধাজনক স্থান থেকে রাত-দিন ২৪ ঘণ্টা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন গ্রাহকরা। তারপর ক্যাশ আউট থেকে শুরু করে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন-অনলাইন কেনাকাটার পেমেন্ট দেয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দেয়া, বাস-ট্রেন-বিমান-এর টিকেট কাটা, বিভিন্ন ধরনের সরকারি ফি পরিশোধ, সেভিংস, ইনস্যুরেন্সসহ অসংখ্য সেবা নিতে পারছেন গ্রাহক খুব সহজেই।

জরুরি ক্যাশ টাকার প্রয়োজন মেটাতে গ্রাহকের জন্য এখন সবচেয়ে সহজ সমাধান এই কার্ড থেকে বিকাশে টাকা এনে দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লাখ ৩০ হাজার এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করা। পাশাপাশি, কার্ডটি সেভ করার পর নিয়মিত চলা বিভিন্ন ক্যাম্পেইনের আওতায় অ্যাড মানি করে গ্রাহকরা পেতে পারেন বিভিন্ন অংকের ক্যাশব্যাকও।

বিকাশ অ্যাকাউন্টে ডেবিট কার্ড সেভ করে অ্যাড মানি করার তিন কার্যদিবসের মধ্যেই গ্রাহক ক্যাশব্যাক পেয়ে যাবেন। যে সকল গ্রাহক আগে কখনো ভিসা বা মাস্টারকার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে অ্যাড মানি করেননি, শুধুমাত্র তাদের জন্যই অফারটি প্রযোজ্য। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই বোনাস নিতে পারবেন। কীভাবে বিকাশ অ্যাকাউন্টে লগইন করে কার্ড সেভ করে অ্যাড মানি করা যায় সে সম্পর্কিত একটি টিউটোরিয়াল দেখে নিতে পারেন এই লিংকে – https://www.facebook.com/reel/870467344299169?fs=e&s=TIeQ9V&mibextid=FBR183

Tags: অ্যাড মানিবিকাশভিসা কার্ডমাস্টারকার্ড
Previous Post

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

Next Post

‘খাবার-দাবার ক্যাটারিং’র সাথে বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকাকোলা’র চুক্তি

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে কোকাকোলা চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

'খাবার-দাবার ক্যাটারিং’র সাথে বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকাকোলা'র চুক্তি

নটরডেম কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনিতে নটরডেম কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT