চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 18, মে 2026
in বিনোদন
A A
ঈদে আসছে 'বনলতা সেন' সিনেমার পোস্টার, নান্দনিক ডিজাইন ও শিল্পকলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা সেন’-এর আনুষ্ঠানিক ঘোষণার দুদিনের মাথায় প্রকাশ করা হয়েছে এর নান্দনিক ক্যারেক্টার পোস্টার। পোস্টারে দেখা গেল, অভিনেতা খায়রুল বাসার ও মাসুমা রহমান নাবিলাকে। 

নির্মাতারা জানিয়েছেন, ১৯ মে সন্ধ্যায় প্রকাশ করা হবে এর টিজার। পর্যায়ক্রমে ট্রেলার, গান ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হবে। নির্মাতাদের ভাষ্য, জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর ভাবনা ও রহস্যময় আবহ থেকেই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৫ সালের ডিসেম্বরে, কবিতা পত্রিকায়। পত্রিকাটি সম্পাদনা করেছিলেন বুদ্ধদেব বসু। পরে ১৯৪২ সালে ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয়।

প্রায় শতবর্ষ পেরিয়েও কবিতাটির আবেদন এখনো সমান শক্তিশালী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, কবিতার রহস্যময়তা, দর্শন ও আবেগ যেমন পাঠককে মোহাবিষ্ট করে রাখে, চলচ্চিত্রটিও তেমনি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে।

চলচ্চিত্রটিতে ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি থাকছে কিছু কাল্পনিক চরিত্রও। বাস্তবধর্মী ও রূপকধর্মী উপস্থাপনার সমন্বয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। ফলে এটি দর্শকদের জন্য নতুন ধরনের চলচ্চিত্র-অভিজ্ঞতা হয়ে উঠতে পারে বলে আশা করছেন নির্মাতারা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর ২০২১-২২ অর্থবছরের অনুদানে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। আগামী ঈদুল আযহায় ‘বনলতা সেন’ প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।

এতে খায়রুল বাসার, নাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

মাসুদ হাসান উজ্জ্বল মনে করেন, দুই বাংলার কবি হিসেবে জীবনানন্দ দাশ সমাদৃত। তার মতে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এডগার অ্যালান পো কিংবা টি এস এলিয়টের থেকে জীবনানন্দ দাশ কোনো অংশে কম নন। এত দিনে গোটা বিশ্বের তাকে জানা উচিত ছিল।

পরিচালক বলেন, আমি এই জীবনে প্রথম এমন বিস্ময়কর এক কবিকে ‘বনলতা সেন’ চলচ্চিত্রের মাধ্যমে ট্রিবিউট করার সুযোগ পেয়েছি।

Tags: খায়রুল বাসারবনলতা সেনমাসুদ হাসান উজ্জ্বলমাসুমা রহমান নাবিলালিড বিনোদন
Previous Post

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

Next Post

একদিনে হামে আরও ৫ শিশুর মৃত্যু

Next Post
শিশুর চর্মরোগের লক্ষণ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে হামে আরও ৫ শিশুর মৃত্যু

ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা, মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT