চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 13, মার্চ 2026
in বিনোদন
A A

এই ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। মহা আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে উপস্থিত সকলে এই ট্রেলারটি উন্মোচন করেন।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূরের পরিচালনায় ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল শুরু থেকেই।

এরই মধ্যে ট্রেলারে দেখানো বেশকিছু সংলাপ নিয়ে নেট মাধ্যম সরব। তবে চঞ্চল চৌধুরীকে দেয়া মোশারফ করিমের একটি সংলাপ নিয়ে দর্শকের মাতামাতির যেন কমতি নেই।

ট্রেলার মুক্তির পর পর শুরু হয় সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব। হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান-এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এর পর একে একে কথা বলেন পরিচালক তানিম নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নুর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার।

এর আগে ‘উৎসব’ বানিয়েছিলেন তানিম নূর। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার, আইয়ুব বাচ্চু ভাইকে স্মরণ করছি। যেকোনো সিনেমা একা করা যায় না। সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সিনেমায় অত্যন্ত গুণী অভিনয়শিল্পীরা আছেন। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

চঞ্চল চৌধুরী ও মোশারফ করিম এই সিনেমার মাধ্যমে প্রায় ১২ বছর পর বড় পর্দায় স্ক্রিন শেয়ার করবেন। তারাও বেশ উচ্ছ্বসিত, আবেগে আপ্লুত।

শরীফুল রাজ বলেন, “আমি হুমায়ূন স্যারের ভক্ত। স্যার বেঁচে থাকলে খুব খুশি হতেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আর সিনেমাটা হলে গিয়ে পরিবার নিয়ে দেখবেন।”

সাবিলা নূর বলেন, ‘আমার সবচেয়ে বেশি দৃশ্য ছিল মোশাররফ করিম ভাইয়া ও রাজ ভাইয়ার সঙ্গে। দুজনের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, দুজনকে অনেক জ্বালিয়েছি বিরক্ত করেছি। তানিম ভাইকে অনেক ধন্যবাদ আমাকে চিত্রা চরিত্রে ভাবার জন্য। সেই সাথে আমি পুরো টিমের কাছে ভীষণ গ্রেটফুল।’

বনলতা এক্সপ্রেস প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় আছে হইচই স্টুডিওস ।

Tags: আজমেরী হক বাঁধনইন্তেখাব দিনারচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমতানিম নূরবনলতা এক্সপ্রেসমোশাররফ করিমলিড বিনোদনশরীফুল রাজশ্যামল মাওলাসাবিলা নুর
Previous Post

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

Next Post

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

Next Post

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT