চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, আরো তিন দেশের ৫২ থিয়েটারে মুক্তি

ব্যবসায় উৎসব-এর রেকর্ড ভাঙার প্রত্যাশা 'বনলতা এক্সপ্রেস'র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 31, মার্চ 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে দেশে ঈদের চমক লাগানো সিনেমা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। অস্ট্রেলিয়ার পর ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও ইউকের ৫২টি সিনেমা হলে।

বাংলাদেশী সিনেমার স্বনামধন্য আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় প্রথম সপ্তাহে কানাডার ১০টি, অ্যামেরিকার ৩৮টি
ও ইউকের ৪টি থিয়েটারে চলবে ‘বনলতা এক্সপ্রেস’।

যেখানে বিশ্ববিখ্যাত সিনেমা চেইন AMC (USA) এর Screen সংখ্যা ২১টি, Regal (USA) এর Screen সংখ্যা ১৪টি, Cineplex (Canada) এর Screen সংখ্যা ১০টি, Cinemark (USA) এর Screen সংখ্যা ২ টি, Showcase (USA) এর Screen সংখ্যা ১টি, Cineworld (UK) এর Screen সংখ্যা ৪টি। ইউকে’তে ডিস্ট্রিবিউশন পার্টনার হিসাবে আছে রেভেরি ফিল্মস।

কানাডা,আমেরিকা ও ইউকের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পরিচালক তানিম নূর দর্শকদের পরিবার নিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘উৎসব’ দেশে বিদেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছিল। ‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে আশা করছি।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, বিশ্ববাজারে আমাদের সিনেমার যে বাজার আমরা তৈরি করেছি সেটাকে আরো উপরে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক টু ব্যাক বা ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দেয়া। তানিম নূর ‘উৎসব’ – এর পর ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে সে কাজটি দারুণভাবে করলেন আমাদের জন্য।

হুমায়ূন আহমেদ এর চরিত্রদের বিশ্বভ্রমণে প্রথম সপ্তাহে, ‘উৎসব’ এর চেয়ে ১৫টি থিয়েটার বেশি পেল ‘বনলতা এক্সপ্রেস’। এর সাথে আগামী ১০ এপ্রিল এলএ, কানেক্টিকাট, অস্টিনসহ আরো ৪টি থিয়েটার যোগ হবার কথা আছে। আশা করছি সংখ্যায় নয় ব্যবসায়ও উৎসব-এর রেকর্ড ভাঙবে ‘বনলতা এক্সপ্রেস’।

প্রথম সপ্তাহে কানাডা, আমেরিকা ও ইউকের প্রধান প্রধান যেসব শহরে ‘বনলতা এক্সপ্রেস’ চলবে: কানাডা: টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ক্যালগেরি, ভ্যানকুভার, এডমন্টন, রেজিনা, হ্যালিফ্যাক্স

আমেরিকা: নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ডেট্রয়েট, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, ওকলাহোমা সিটি, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া। ইংল্যান্ডের লন্ডন, বার্মিংহামে।

‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম,চঞ্চল চৌধুরী,শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানীও একঝাঁক তারকা। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ প্রযোজনায় হইচই স্টুডিওস।

Tags: উৎসববনলতা এক্সপ্রেসলিড বিনোদনসিনেমাস্বপ্ন স্কেয়ারক্রো
Previous Post

স্কুল সময়ে যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

‘ফুয়েল কার্ড’ নিতে এসে ভিড়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

Next Post

'ফুয়েল কার্ড' নিতে এসে ভিড়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

দলের কাছে ইতিবাচক পারফরম্যান্স আশা করছেন বাটলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT