চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’, মুক্তি ঈদে

'উৎসব' নির্মাতার এই এই সিনেমায় থাকছেন একঝাঁক তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উৎসব’-খ্যাত নির্মাতা তানিম নূর পরিচালিত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ আসছে আগামী ঈদুল ফিতরে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ–এর গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। গল্প, আবেগ ও মানবিক সম্পর্কের মেলবন্ধনে নির্মিত হতে যাওয়া সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা তানিম নূর।

সিনেমাটি নিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা তানিম নূর বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। বনলতা এক্সপ্রেস সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।’

আয়োজনে উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, সিনেমাটির শিল্পী-কলাকুশলী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা। কাস্ট রিভিলের পাশাপাশি অনুষ্ঠানে সিনেমাটির ভাবনা ও নির্মাণপ্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।

এই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন একঝাঁক তারকা। তারা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ।

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ-এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে।

Tags: আজমেরী হক বাঁধনইন্তেখাব দিনারচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমতানিম নূরবনলতা এক্সপ্রেসমোশাররফ করিমলিড বিনোদনশরীফুল রাজশ্যামল মাওলাসাবিলা নূরহুমায়ূন আহমেদ
Previous Post

উত্তেজনায় ভরা ‘অমীমাংসিত’ মুক্তির আগে রাফীর আবেগী বার্তা

Next Post

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি’র বৈঠক

Next Post
নির্বাচন ভবন, ঢাকা, বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি’র বৈঠক

ম্যাককালামের মুখের ছবি, ক্যাপ ও sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরের অপ্রীতিকর ঘটনায় অসন্তোষ ম্যাককালামের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT