চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল হেরে ‘ভেঙে’ পড়েছেন স্পেনের বনমাতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 28, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল খেলোয়াড় চেলসি গ্রেসের ছবি, পুরস্কার হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইতানা বনমাতি যিনি স্পেন দলের এক ভরসার নাম। তার গোলেই মেয়েদের ইউরোয় সেমিফাইনালে শক্তিশালী জার্মানকে প্রথমবার হারিয়ে ফাইনালে উঠে স্পেনিয়ার্ডরা। সেই বোনমাতির পেনাল্টি মিসেই আবার শিরোপা নির্ধারণী মঞ্চ থেকে ফিরতে হল খালি হাতে। এই আক্ষেপ যেন মেনে নেয়ার নয় ২৭ বর্ষী মিডফিল্ডারের।

সুইজারল্যান্ডের বাসেলে রোববার রাতে এসেন্ট জ্যাকব-পার্ক স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে স্পেনের মেয়েদের ৩-১ ব্যবধানে হারিয়ে ইউরো জেতে ইংলিশ মেয়েরা। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ইংল্যান্ডের আলেসিয়া রুশো এবং স্পেনের মারিয়োনা ক্যালডেন্টি গোল দুটি করেছেন। টাইব্রেকারে বোনমাতি, মারিওনা কালদেন্তেই এবং সালমা পারালুয়েলো তিনজনই গোল করতে ব্যর্থ হন।

টুর্নামেন্টে সেরা বোনমাতি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘আমি অনেক বড় রকমের ধাক্কা খেয়েছি। সবকিছু দিয়ে লড়েছি। আমি পেনাল্টি মিস করায় দুঃখিত, ইংল্যান্ডকে অভিনন্দন। টুর্নামেন্টে আমরা সেরা দল ছিলাম, কিন্তু সেটার কোনো গুরুত্ব নেই, গোল করাই মূল বিষয়।’

১২০ মিনিটে গোলের লক্ষ্যে স্পেন ২২টি শট নিয়েছে, যেখানে ইংল্যান্ডের শট সংখ্যা কেবল ৮টি। ইংলিশ মেয়েরা কম সুযোগ করতে পেরেও শিরোপা জিতে নিয়েছে। বোনমাতি চোখে ইংল্যান্ড ভালো খেলেনি। পরে তিনি বলেছেন, ‘ইংল্যান্ড এমন একটি দল যারা ভালো না খেলেও জিততে পারে। কিছু দল আছে সুযোগ কম তৈরি করেও ম্যাচ জিতে নেয়।’

টুর্নামেন্টে সেরা বোনমাতি বলেছেন, ‘এই মুহূর্তে মানসিক ভাবে একদমই ভেঙে পড়েছি, আমরা অনেক পরিশ্রম করেছি এইটার জন্য। চ্যাম্পিয়ন্স লিগেও একি ঘটনা ঘটে ছিল। ৭০ মিনিট পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। আমরাই ভালো দল ছিলাম। ইংল্যান্ড সুযোগই পাচ্ছিল না। এখানে কাউকে দোষারোপ করা ঠিক হবে না, আমরা একসাথে জিতি, একসাথে হারি।’

Tags: আইতানা বনমাতিইউরোইংল্যান্ডফাইনাললিড স্পোর্টসস্পেন
Previous Post

‘অনুতপ্ত’ দেখে আবেগে ভাসছে হাজারো দর্শক

Next Post

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি

Next Post
বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা কাপ্তাই হ্রদে মাছ আহরণের নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি

গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে হতাহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT