চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বলন্ত সিগারেট বা মশার কয়েল থেকে বঙ্গবাজারে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 পূর্বাহ্ন 11, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বঙ্গবাজারে আগুনের ভয়াবহ দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বলন্ত সিগারেট বা মশার কয়েল থেকে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ডিএসসিসির তদন্ত কমিটি। তাদের ধারণা, কমপ্লেক্সের আদর্শ ও মহানগর মার্কেটের মধ্যের কোনো জায়গায় আগুনের সূত্রপাত হতে পারে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পায়নি কমিটি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব মার্কেট ও ইউনিট থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে আগুন লাগার সময় মার্কেটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রহরী, ইলেকট্রিশিয়ান, কর্মরত ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে কমিটি।

কমিটি সূত্রে জানা গেছে, মহানগর মার্কেট সংলগ্ন আদর্শ মার্কেটের দ্বিতীয় তলায় একটি এমব্রয়ডারি কারখানায় প্রথমে আগুন লাগতে পারে। কারখানার কাছাকাছি কোনো বিদ্যুৎ বিতরণ বাক্স ছিল না। নির্দিষ্ট কয়েকটি জায়গা ছাড়া পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। মার্কেট দুটির বিদ্যুতের লাইন ধারাবাহিকভাবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকে। শুধু নিরাপত্তা প্রহরীদের থাকার জায়গা, মসজিদ ও মার্কেট অফিসে লাইট জ্বলছিল। এছাড়া ওয়াইফাইয়ের রাউটার চালু ছিল।

তদন্ত কমিটির ধারণা, আদর্শ মার্কেটের তৃতীয় তলায় নিরাপত্তাকর্মীদের থাকার কক্ষ ছিল। সেই কক্ষের নিচে ছিল এমব্রয়ডারি কারখানা ও গুদাম। সেহরির সময় তৃতীয় তলা থেকে সিগারেটের জ্বলন্ত অংশ দ্বিতীয় তলায় পড়তে পারে। এতে এমব্রয়ডারি কারখানা বা গুদামে আগুন লাগতে। এছাড়া নিরাপত্তাকর্মীদের থাকার স্থানে জ্বলন্ত মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের চ্যানেল আই অনলাইনকে বলেন: তদন্ত কমিটি মঙ্গলবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা পাওয়া গেছে।

তিনি বলেন, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা আনুমানিক ৪ হাজার ২০০ জন। তবে সুনির্দিষ্ট সংখ্যা প্রতিবেদন দাখিলের পর জানানো হবে। অবশ্য এ তালিকায় আংশিক ক্ষতিগ্রস্ত মার্কেট এনেক্স কো’র ব্যবসায়ীদের নাম নেই। এসব ব্যবসায়ীদের ইন্স্যুরেন্স করা আছে বিধায় তারা তালিকায় নাম দিতে চাননি।

এর আগে, বঙ্গবাজারে সংগঠিত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আট সদস্যের কমিটি গঠন করে ডিএসসিসি। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

Tags: বঙ্গবাজার আগুন
Previous Post

শেষ বলের মহানাটকীয়তায় জয়ের আনন্দে ভাসল লক্ষ্ণৌ

Next Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যেসব বিষয় আলোচিত

Next Post
যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যেসব বিষয় আলোচিত

গরমে মানুষ ঠাণ্ডা পানিতে স্নান করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে চলমান দাবদাহ আরও বাড়বে, চলবে এক সপ্তাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT