চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ মুক্তি নিয়ে জটিলতার শেষ কোথায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
কঙ্গনা রানাউত 'ইমার্জেন্সি' সিনেমার পোস্টার দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি ‘ইমার্জেন্সি’। তবে মুক্তির দুই দিন আগে জানা গেল, নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না বিতর্কিত এই ছবি। কিন্তু এত বিতর্কের মাঝেও এবার মিললো স্বস্তির খবর।

‘ইমার্জেন্সি’ সংক্রান্ত জমা হওয়া যাবতীয় নথি খতিয়ে দেখে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছবিটিকে শংসাপত্র দেওয়া হোক, সেন্সর বোর্ডকে (সিবিএফসি) এমনটাই নির্দেশ দিল মুম্বাই হাইকোর্ট।

‘ইমার্জেন্সি’ নিয়ে ইতোমধ্যেই জবলপুর শিখ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সেন্সর বোর্ডকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। তাই এই ছবিকে সংশাপত্র দেওয়ার বিষয়ে আলাদা করে কোন নির্দেশ দেয়নি মুম্বাই হাইকোর্ট।

এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টকে সেন্সর বোর্ডের তরফে জানানো হয়েছিল যে, ছবিটিকে এখনও শংসাপত্র দেওয়া হয়নি কারণ ছবিটি সিনেমাটোগ্রাফ আইন এবং অন্যান্য বিধিগুলির বিষয়ে এখনও বিচারাধীন রয়েছে। এদিন তাই ‘ইমার্জেন্সি’ নিয়ে উঠে আসা যে আপত্তিগুলো খতিয়ে দেখার কথা সেগুলিই বিবেচনা করে তারপর ১৫ সেপ্টম্বরের মধ্য ছবিটিকে ছাড়পত্র দেওয়ার কথা বলে মুম্বাই হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানির দিন ১৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

‘ইমার্জেন্সি’ নিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছবির সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্ট। তাদের তরফে পিটিশন দাখিল করে জানানো হয়, বিতর্ক তৈরি হওয়ার পর সিবিএফসি নাকি বেআইনিভাবে এবং অকারণে ছবিটির সার্টিফিকেট আটকে দিয়েছে। তাদের একজন আইনজীবী এই বিষয়ে দাবি করেছিলেন সেন্সর বোর্ড সার্টিফিকেট রেডি করে রেখেছে তবুও সেটা ইস্যু করছে না। বুধবার (৪ সেপ্টেম্বর) জি এন্টারটেইনমেন্টের দায়ের করার পিটিশনের ভিত্তিতেই শুনানি হল।

১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেসময় একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায়কেই রুপালি পর্দায় তুলে ধরতে চায় বলিউডের ‘ঠোটকাটা’ এই অভিনেত্রী।- হিন্দুস্থান টাইমস

Tags: ইমার্জেন্সিকঙ্গনা রানাউতমুম্বাই হাইকোর্টসেন্সর বোর্ড
Previous Post

পাচার করা অর্থ-সম্পদ অবিলম্বে ফ্রিজ করার আহ্বান টিআইবি’র

Next Post

ইংল্যান্ড একাদশে ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা পেসার

Next Post
উদ্বিগ্ন ইংল্যান্ড ক্রিকেটার, উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড একাদশে ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা পেসার

নাটকের দৃশ্যে জোভান ও তটিনী একসঙ্গে বই পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'হঠাৎ বৃষ্টি'র অনুপ্রেরণায় নাটকে জোভান-তটিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT