চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেইক কল’-এ বোমা ভীতি, শেষ পর্যন্ত মিলল না কিছুই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 পূর্বাহ্ন 12, জুলাই 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
বিমানবন্দরে যাত্রীরা ব্যাগ পরীক্ষা করছে, নিরাপত্তা চেকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বিকালে ঢাকা-কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির ঘটনায় তীব্র উৎকণ্ঠা তৈরি হয়। তবে তল্লাশি শেষে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এটি ছিল একটি ‘ফেইক কল’।

বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঠিক তার কিছু সময় আগে বিমানবন্দরের কন্ট্রোল সেন্টারে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়—উড়োজাহাজটিতে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে ফ্লাইটটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি শুরু করে।

ঘটনার সময় উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ফ্লাইটে থাকা যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, তবে কারও কোনো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর বলেন, ‘ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। উড়োজাহাজে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সব যাত্রীকে ফের বোর্ডিং করানো হচ্ছে।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এমন ভুয়া হুমকিকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। কারা এ ঘটনার পেছনে রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার জেরে ফ্লাইটটির যাত্রা কিছুটা বিলম্বিত হলেও পরে নিরাপত্তা নিশ্চিত করে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Previous Post

‘সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ করেও তারেক রহমান কেন টার্গেট’

Next Post

যারা দল পরিচালনায় ব্যর্থ, তারা দেশ পরিচালনায়ও ব্যর্থ: ড. মাসুদ

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা জনসভায় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা দল পরিচালনায় ব্যর্থ, তারা দেশ পরিচালনায়ও ব্যর্থ: ড. মাসুদ

আসিফ মাহমুদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলো একমত হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: আসিফ মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT