চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যা বলে ধরা পড়লেন উর্বশী রাউতেলা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 06, জুন 2023
in বিনোদন
A A
উর্বশী রাউতেলা সুন্দর পোশাক ও হালকা মেকআপে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে দেখা যাবে উর্বশী রাউতেলাকে, এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। রোববার উর্বশী নিজেই ইনস্টাগ্রাম চিত্রনাট্যের ছবি শেয়ার করেছিলেন। কিন্তু উর্বশীর দেয়া এই তথ্য মিথ্যা বলে জানিয়েছে ভারতের এক গণমাধ্যম।

কান চলচ্চিত্র উৎসবে উর্বশীর উপস্থিতি নজর কেড়েছিল। অভিনেত্রী দাবি করেছিলেন পারভিন ববির বায়োপিকের ফটোকল লঞ্চের জন্যই তিনি কানে গিয়েছিলেন। তবে ইভেন্টে সিনেমার বিষয়ে কিছু জানাননি তিনি। এমনকি সেখানে সিনেমার কোনো নির্মাতা বা কলাকুশলী উপস্থিত ছিলেন না। আর সেজন্যই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

বিষয়টি নিয়ে তদন্ত করে হিন্দুস্তান টাইমস জানায়, ‘এটি খুব স্পষ্ট যে তিনি মিথ্যা বলছেন এবং এটি ভুয়া খবর। এরকম কোনো প্রজেক্ট হচ্ছে না। ট্রেড সার্কিটেও এধরনের কোনো প্রজেক্ট নিয়ে কথাবার্তা হয়নি। নির্মাতা ছাড়া কোনো ফটোকল লঞ্চও অসম্ভব। শুধু উর্বশীই ছিলেন। কোনো প্রযোজক, নির্মাতা, লেখক ছিলেন না…তাহলে ফটোকল লঞ্চ কীভাবে? তার দাবি কতটুকু সত্য তা বোঝাই যাচ্ছে। তিনি নির্মাতাদের নামও বলেননি। তিনি বলতে পারতেন যে তিনি এরকম সিনেমা করতে চান কিংবা করার কথা ভাবছেন। কিন্তু কোনো টিমের নাম ছাড়া এরকম দাবি করা একেবারেই উচিত হয়নি’

আরেকটি সূত্র জানিয়েছে, ‘এধরণের ঘোষণা শুধুমাত্র প্রযোজক কিংবা নির্মাতার তরফ থেকেই আসতে পারে। উর্বশীর এরকম দাবি কেবলই লাইমলাইটে আসার জন্য।’

বায়োপিকের খবর জানিয়ে উর্বশী সামাজিক মাধ্যমে যেই পোস্টটি দিয়েছিলেন সেটার সাথে একটি ভিডিও জুড়ে দিয়েছিলেন। ভিডিওতে দেখা গেছে হিন্দিতে লেখা পারভিন ববির প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বলিউড ব্যর্থ হলেও আপনি আপনাকে গর্বিত করবো।’

এর আগেও উর্বশী এমন ঘটনা ঘটিয়েছিলেন। জানিয়েছিলেন রিশাব শেঠির ‘কানতারা টু’-তে থাকবেন তিনি। পরে প্রোডাকশনের কাছের এক সূত্র জানিয়েছেন, উর্বশীর এই দাবি মিথ্যা.

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: উর্বশী রাউতেলাপারভিন ববি
Previous Post

রোবটসহ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সৌদিতে সর্বকালের বৃহত্তম হজ পরিকল্পনা

Next Post

মার্চে স্পেনে বর্ণবাদ বিরোধী ম্যাচ খেলবে ব্রাজিল

Next Post
বর্ণবাদ বিরোধী প্রতিবাদে নারী হাতে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চে স্পেনে বর্ণবাদ বিরোধী ম্যাচ খেলবে ব্রাজিল

তরুণেরা উচ্ছ্বাসের সাথে পোজ দিচ্ছে, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না: পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT