চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড কখনো শেষ হবে না: রোহিত শেঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 29, মে 2022
in বিনোদন
A A
অ্যাভেঞ্জারস অভিনেতা রণবীর কাপুরের ছবি, sunglasses পরা, শহরের পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হিন্দি’ ভারতের রাষ্ট্রভাষা কি না তা নিয়ে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ এবং কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন পরিচালক রোহিত শেঠি। পরিচালকের কথায়, সম্প্রতি সময়ে বলিউডের শেষ হয়ে যাওয়ার প্রসঙ্গ উঠছে বার বার, কিন্তু এই ইন্ডাস্ট্রি কখনও শেষ হবে না।

শনিবার (২৮ মে) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘হঠাৎ করে যে দক্ষিণী ইন্ডাস্ট্রি এসেছে তা নয়। আগে থেকেই ছিল। প্রজন্ম বদলায়, মিডিয়াও বদলায়। এ কারণেই এই প্রশ্ন আসছে।’

পরিচালক আরও বলেন, ‘৫০-৬০-এর দশকেও দক্ষিণী ছবি হয়েছে। এলভি প্রসাদ, জেমিনি, এভিএম তখন থেকেই চলছে। দক্ষিণী চলচ্চিত্র যে নতুন তা নয়। ৮০-এর দশকে যখন অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্না হাঁটছিলেন, তখন কমল হাসান এসেছিলেন এবং ‘এক দুজে কে লিয়ে’ হিট হয়েছিল।’

‘৮০ এবং ৯০ এর দশকের সুপারস্টার ছিলেন জয়াপ্রদা এবং শ্রীদেবী। ‘হিম্মতওয়ালা’, ‘মাওয়ালি’ করার সময় ইন্ডাস্ট্রিতে জিতেন্দ্ররই পুরো একটা সময় ছিল। সেগুলো সবই ছিল দক্ষিণের ছবি। আমাদের দেশে বড় মিউজিক কম্পোজার এ আর রহমানও দক্ষিণের। এটা নতুন নয়।’, এমনটাও জানান রোহিত।

পরিচালকের মন্তব্য, ‘এটি একটি প্রবণতা। ৮০-এর দশকে, যখন ভিসিআর এসেছিল, বলা হয়েছিল যে থিয়েটার শেষ, বলিউড শেষ। ৬ মাস আগেও ব্যাপারটা এমন ছিল যে, ওটিটি এসে গিয়েছে বলিউড এবার শেষ। কিন্তু বলিউড কখনই শেষ হবে না।’

গত কয়েক বছর ধরে হিন্দি ছবির তুলনায় দক্ষিণীর বেশ কিছু ভাষার ছবি ভারত জুড়ে প্রচুর ব্যবসা করেছে। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা সমালোচনা চলছে। তারই মাঝে সম্প্রতি ভাইরাল হয় ভাষা সম্পর্কে অজয় দেবগণ এবং কিচ্চা সুদীপের টুইট মন্তব্যের প্রতিক্রিয়ায়।

কিচ্চা সুদীপ, ‘কেজিএফ ২’-এর ব্যাপক সাফল্যের পর এক অনুষ্ঠানে বলেছিলেন যে, ‘হিন্দি আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নেই’। সুদীপের সেই কথাই হজম করতে পারেননি অজয়।

টুইটারের দেওয়ালে হিন্দিতে অজয় প্রশ্ন রাখেন, যদি হিন্দি সত্যি রাষ্ট্রীয় ভাষা না হয় তবে সুদীপ কেন নিজের ছবি হিন্দিতে ডাবিং করে রিলিজ করেন। অজয়ের টুইটের জবাবও দিয়েছেন সুদীপ। তিনি জানান, যে প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছেন তা একদম ভিন্ন। হয়ত অজয় দেবগণ তাঁকে ভুল বুঝেছেন। কেন ওই বক্তব্য রেখেছেন তিনি, তা সমানাসামনি দেখা হলে বিস্তারিত জানাবেন অজয়কে এমনটাও যোগ করেন অভিনেতা।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অজয় দেবগণবলিউড অভিনেতাবিতর্করোহিত শেঠিহিন্দি
Previous Post

১৪ বছরের আক্ষেপের অবসান নাকি প্রথমবারেই বাজিমাত

Next Post

কুমিল্লার ভোটে কোনো অনিয়ম হলেই ভোট বাতিল: সিইসি

Next Post
বাংলাদেশের একজন নেতা প্রেস ব্রিফিংয়ে speaking. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার ভোটে কোনো অনিয়ম হলেই ভোট বাতিল: সিইসি

বিএনপি এখন একলা চলো নীতিতে রয়েছে: কাদেরের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্লোগানে বিএনপি নেতারা ঘাতক চরিত্রের পরিচয় দিচ্ছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT