চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপুষ্টিতে ভুগছেন’ করণ জোহর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 11, জুলাই 2025
in বিনোদন
A A
দুই ব্যক্তির ছবি, একজন সেলিব্রিটি সাজে, অন্যজন ক্যাজুয়াল পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওজন কমেছিল আগেই। কিন্তু এ কী অবস্থা করণ জোহরের চেহারার? চেনাই যাচ্ছে না প্রযোজক-পরিচালককে! করণের ছবি দেখে এভাবেই শিউরে উঠছেন তার অনুরাগীরা।

পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে তারা প্রথমে অনেকেই অনুমান করেছিলেন, ওজন কমানোর ওষুধ খাচ্ছেন করণ। কিন্তু তার একটি সাম্প্রতিক ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরা।

অনেকেই মন্তব্য করছেন, করণকে চেনাই যাচ্ছে না। তার স্বাস্থ্য নিয়ে চরম উদ্বিগ্নতা প্রকাশ করেছেন নেটিজেনরা। প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, ওজন কমানোর জন্য হয়তো কোনো ওষুধ খাচ্ছেন করণ। কিন্তু সম্প্রতি স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নার শেয়ার করা একটি ছবিতে তাকে এতটাই শীর্ণ ও অসুস্থ দেখাচ্ছে যে, অনুরাগীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

সময় রায়না তার ইনস্টাগ্রামে করণের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই মানুষটি ইন্ডিয়া’স বেস্ট ট্যালেন্টদের সঙ্গে পরিচয় করিয়েছেন।’ এই ছবিতেই করণকে হালকা নীল রঙের ঢিলেঢালা পোশাক এবং কালো ফ্রেমের চশমায় দেখা গেছে, যা দেখে নেটাগরিকরা তার অসুস্থতার অনুমান করছেন।

করণের এমন চেহারা দেখে এক অনুরাগী লিখেছেন, ‘ডায়েট মেনে চলছেন, সেটা বুঝতে পারছি। কিন্তু এখানে ওনাকে অসুস্থ লাগছে। কোনো বড় অসুখ না হয়, এই প্রার্থনা করছি।’ আরেকজন লিখেছেন, ‘আগে তো বেশ ভালোই লাগত। হঠাৎ এমন ওজন কমানোর প্রতি আসক্ত হলেন কেন বোঝা যাচ্ছে না। অপুষ্টিতে ভুগছেন মনে হচ্ছে। প্রার্থনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

মাস দুয়েক আগে করণ জোহর নিজেই জানিয়েছিলেন, তিনি কঠোর পরিশ্রম করে ওজন কমিয়েছেন। তখন তিনি নিশ্চিত করেছিলেন যে, কানাঘুষো শোনা গেলেও তিনি কোনো ওষুধ সেবন করেননি। সে সময় ওজন কমিয়ে তিনি খুব ভালো বোধ করছেন বলেও জানিয়েছিলেন।

Tags: করণ জোহরবলিউডসিনেমা
Previous Post

অভিবাসীদের একটি অংশকে ফিরিয়ে দেবে যুক্তরাজ্য

Next Post

কানাডিয়ান পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি বৈঠকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডিয়ান পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলনে ব্যস্ত, মাঠে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা পরীক্ষায় সাফ চ্যাম্পিয়নশিপে নামছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT