চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩ সালে বলিউডে ঝড় তুলবে যে সিনেমাগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 02, জানুয়ারি 2023
in বিনোদন
A A
2023 সালে বলিউডের জনপ্রিয় সিনেমাগুলোর পোস্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালটা দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর জন্য স্মরণীয় হয়ে থাকলেও বলিউডের জন্য বছরটি ছিল দুঃস্বপ্নের। বড় তারকা, বড় বাজেট কোনোকিছুই ভাগ্য বদলাতে পারেনি বলিউড বক্স অফিসের। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়েছে বছরটিতে। তবে সব ব্যর্থতাকে পিছনে ফেলে এবছর বলিউড ফিরছে নতুন উদ্যমে। ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলতে আসছে বলিউডের বহুল প্রতীক্ষিত কয়েকটি সিনেমার তালিকা দেওয়া হলো এই প্রতিবেদনে।

পাঠান: সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা শাহরুখ খানের ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা। এরইমধ্যে এ সিনেমার প্রকাশিত দুটি গান দর্শকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি।

টাইগার থ্রি: সালমান খান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ দিয়ে প্রথমবারের মত স্পাই ইউনিভার্সের পাঠান ও টাইগারের মধ্যে ক্রসওভার করতে যাচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

‘কিসি কা ভাই কিসি কি জান’: মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের আরো একটি সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমাটি এ বছরের ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

আদিপুরুষ: প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিলো ১২ জানুয়ারি। কিন্তু টিজার প্রকাশের পর এর ভিএফএক্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পিছিয়ে গেছে মুক্তি। সবকিছু ঠিক থাকলে এ বছরের জুনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মহাকাব্যিক উপন্যাস রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত এ সিনেমায় প্রভাস ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান ও কৃতি শ্যানন।

রকি অর রানী কি প্রেম কাহিনী: রোম্যান্টিক সিনেমা ‘রকি অর রানী কি প্রেম কাহিনী’ দিয়ে সাত বছর পর পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। জুটি হয়ে হাজির হচ্ছেন রণবীর সিং ও আলিয়া ভাটও। এবছরের ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

স্যাম বাহাদুর: অন্যদিকে ‘স্যাম বাহাদুর’ সিনেমা দিয়ে আবারও পরিচালকের আসনে আসছেন মেঘনা গুলজার। ভারতের অন্যতম সেরা যুদ্ধ নায়ক স্যাম মানেকশের জীবনী নিয়ে নির্মিত এ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ২০২৩ সালের পহেলা ডিসেম্বর সিনেমাটির মুক্তি পাবার কথা রয়েছে।

জওয়ান: বলিউড বাদশা শাহরুখ খানের আরো একটি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। পরিচালনায় তামিলের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি। শাহরুখের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে অভিনয় করছেন বলিউড এবং দক্ষিণের একঝাঁক তারকা। এবছরের ২ জুন মুক্তি পাবে ‘জওয়ান’। এছাড়াও ‘ডানকি’ সিনেমায় জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানির সাথে প্রথমবার কাজ করতে যাচ্ছেন শাহরুখ। ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এটি।

অ্যানিমেল: ‘শমশেরা’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পর আবারও অ্যাকশন সিনেমায় ফিরছেন বলিউড তারকা রনবীর কাপুর। পরিচালনা করছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত নির্মাতা সন্দ্বীপ রেড্ডি। প্যান ইন্ডিয়ান সিনেমা ‘অ্যানিমেল’ মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।

শেহজাদা: বলিউডের নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ানকে নিয়ে রোহিত ধাওয়ান পরিচালিত ‘শেহজাদা’ মুক্তি পাচ্ছে এবছর। ২০২২ এ কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’র বিশাল সাফল্যের পর তাঁকে নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী। ধারণা করা হচ্ছে, ‘শেহজাদা’ সিনেমা দিয়ে বক্স অফিসে নিজের অবস্থান আরো শক্তিশালী করতে যাচ্ছে কার্তিক।

Tags: অ্যানিমেলআদিপুরুষকিসি কা ভাই কিসি কি জানজওয়ানটাইগার থ্রিপাঠানশেহজাদা
Previous Post

দিনাজপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Next Post

আল-কায়েদার আদলে সশস্ত্র সংগ্রামে প্রস্তুত হচ্ছিল তারা, আটক ৬

Next Post
সশস্ত্র সংগ্রামে প্রস্তুত ৬ জন ব্যক্তি আটক, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-কায়েদার আদলে সশস্ত্র সংগ্রামে প্রস্তুত হচ্ছিল তারা, আটক ৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরশাসকের চেয়ে কর্তৃত্বপরায়ণ বর্তমান সরকার: আমির খসরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT