চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে সুদিন এনেছে ‘ব্রহ্মাস্ত্র’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
দুটি মানুষ উপরে থেকে দেখা, এক নারী ও এক পুরুষ, খোলা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের ‘খারাপ সময়ে’ দুর্দান্ত এক শুরু দেখালো ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির প্রথম দিনই বক্স অফিসে রেকর্ড গড়লো রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম ছবিটি। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ কোটি রুপিতে।

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, মুক্তির দ্বিতীয় দিনে শুধু মাত্র হিন্দিতেই ছবিটি আয় করেছে  ৩৬-৩৮ কোটি রুপি। প্রথম দিনের হিন্দি ভার্সনের আয়ের তুলনায় যা বেশি। ফলে তিন দিনের আয় মিলিয়ে ছবিটির হিন্দি ভার্সনের আয় যে ১০০ কোটিরও বেশি আয় ছাড়াবে তা আর বলার অপেক্ষা থাকে না।

এদিকে দেশীয় বাজারের পাশাপাশি  আন্তর্জাতিক বাজারেও খুব ভালো ব্যবসা করছে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’। বিশেষ করে কানাডা ও আমেরিকায় প্রথম দিনে ছবিটির আয় ৩ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ফলে উইকেন্ডে যে এটি  ৯-১০ মিলিয়ন ডলার হয়ে যাবে তা অনেকটাই আন্দাজ করা যায়।

যদিও মুক্তির পর থেকেই ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ছবিটির ভিএফএক্স নিয়ে সবাই প্রশংসা করলেও গল্প নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং করতে গিয়ে রণবীর ও আলিয়া একে অপরের প্রেমে পড়েন। সিনেমাটি মুক্তির আগেই তারা গাঁটছড়া বাঁধেন। এই জুটি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকারা।

Tags: আলিয়া ভাটব্রহ্মাস্ত্ররণবীর কাপুর
Previous Post

তরুণরাই উন্নত বাংলাদেশ নির্মাণের মূল স্থপতি: প্রধানমন্ত্রী

Next Post

‘ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস রিপোর্ট মিথ্যা, দাবি কঙ্গনার!

Next Post
ব্রহ্মাস্ত্র সিনেমার পোস্টার, প্রেমের দৃশ্য ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস রিপোর্ট মিথ্যা, দাবি কঙ্গনার!

প্রভাসের চাচা কৃষ্ণম রাজুর সঙ্গে এক ব্যক্তির হাস্যোজ্জ্বল ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন প্রভাসের চাচা কৃষ্ণম রাজু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT