চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানি লন্ডারিং কেসে বিপাকে নেহা শর্মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
নেহা শর্মা সুন্দর পোশাক পরিহিত, ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে পড়েছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। মঙ্গলবার (২ ডিসেম্বর) এই মামলার তদন্তের স্বার্থে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহা শর্মাকে এর আগে নোটিশ পাঠিয়ে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি মূলত জানতে চায়, বিতর্কিত এই বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক ঠিক কী এবং তিনি অর্থের বিনিময়ে কী ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন।

জানা গেছে, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে অভিনেত্রীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বেটিং অ্যাপটির প্রচার ও প্রসারে তিনি কীভাবে যুক্ত ছিলেন এবং এর বিনিময়ে কোনো অবৈধ লেনদেন হয়েছে কি না। তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ‘ক্রুক’ খ্যাত এই অভিনেত্রী।

এই মামলায় শুধু নেহা শর্মাই নন, ইডির রাডারে রয়েছেন বিনোদন ও ক্রীড়া জগতের আরও বেশ কয়েকজন রথী-মহারথী। এর আগে সোনু সুদ, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউটেলা, রানা দাগ্গুবাতি এবং ক্রিকেটার শিখর ধাওয়ান ও যুবরাজ সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত আগস্টে যখন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডাকে জেরা করা হয়, তখন তিনি দাবি করেছিলেন যে, তিনি ‘এ-২৩’ নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, কোনো বেটিং অ্যাপের নয়। তার যুক্তি ছিল, ভারতে বেটিং অ্যাপ ও গেমিং অ্যাপ আলাদা ক্যাটাগরির এবং গেমিং অ্যাপ অনেক রাজ্যেই বৈধ। তিনি তার ব্যাংক লেনদেনসহ চুক্তির সব নথি ইডিকে জমা দিয়েছিলেন।

Tags: ইডিনেহা শর্মাবলিউড অভিনেত্রী
Previous Post

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মতামত প্রক্রিয়া নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ বৃহস্পতিবার

Next Post

৩ ডিসেম্বর কিলো ফ্লাইটে সদস্যরা আক্রমণ করেন নারায়ণগঞ্জ-চট্টগ্রামের তেলের ডিপো

Next Post
নিরাপত্তা কর্মকর্তার সাক্ষাৎকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ ডিসেম্বর কিলো ফ্লাইটে সদস্যরা আক্রমণ করেন নারায়ণগঞ্জ-চট্টগ্রামের তেলের ডিপো

উপ-সহকারী কর্মকর্তাকে মারধর করছে কৃষি কর্মকর্তা, সার বিতরণে অনিয়মের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সার বিতরণে অনিয়ম: কৃষি কর্মকর্তার সামনেই উপ-সহকারী কর্মকর্তাকে মারধর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT