চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ি এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, হাসপাতালের পথে আরও দুইজনের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:36 অপরাহ্ন 21, এপ্রিল 2026
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হওয়া একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানা থেকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করা অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

নিহতরা হলেন, ওই এলাকার রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম রবি, নুরুল কবিরের ছেলে মজিদ, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর ওরফে কালানি।

নিহত রবিউল ইসলাম রবির বাবা রুহুল আমিন বলেন, “আমার ছেলেকে মধ্যরাতে ডেকে নিয়ে যায় স্থানীয় মোর্শেদ আলম। এরপর ভোরে পাহাড়ে আমার ছেলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। কী কারণে আমার ছেলেকে মারা হয়েছে আমি জানি না।”

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় যান। সেখানে একজনের মরদেহ দেখতে পান। পাশেই একটি কোদাল পাওয়া যায় এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরে পরিবারের সদস্যরা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

চেয়ারম্যান আমজাদ আরও বলেন, স্থানীয়দের ধারণা-নিহতদের মধ্যে দুইজন অপহৃত ও ডাকাত দলের সদস্য ছিলেন। এছাড়া একজনের বিরুদ্ধে ৬-৭টি মামলা রয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, “উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাত দলের আস্তানা থেকে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ”

স্থানীয়দের ধারণা, মানবপাচার ও অপহরণের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

Tags: গহীন পাহাড়ডাকাত দলবাহারছড়া ইউনিয়নমানবপাচার
Previous Post

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ, দল পিএসজি ও আরও যারা পুরস্কৃত

Next Post

শুক্রবার থেকে সারাদেশে নিশোর ‘দম’!

Next Post

শুক্রবার থেকে সারাদেশে নিশোর ‘দম’!

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচনে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT