চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

এস কে রাসেল by এস কে রাসেল
9:09 অপরাহ্ন 02, আগস্ট 2025
in কিশোরগঞ্জ, জনপদ
A A
ব্রহ্মপুত্র নদে ভিড় ও নৌকা, বাংলাদেশে নদী তীরের জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়া রিফাত (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চরটেকী এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত যুবক রিফাত পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিফাতের দুলাভাই রাজিব শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে শনিবার বিকেলে তার শ্যালক রিফাতকে সাথে নিয়ে উপজেলার চরটেকী এলাকায় অবস্থিত ‘মিনি কক্সবাজার’ নামক ব্রহ্মপুত্র নদের পাড়ে গোসল করতে যান। এ সময় স্রোতের টানে রিফাত তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রাজিবও পানিতে ডুবে যায়। স্থানীয়রা রাজিবকে তাৎক্ষণিক উদ্ধার করলেও রিফাতকে খুঁজে পায়নি। রাজিবকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা উদ্ধার অভিযান শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। পাশাপাশি অনেক মানুষ সচেতনতার অভাবে ওই এলাকায় ভ্রমণে যাচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি—মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ভ্রমণ স্পটে সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

Tags: কিশোরগঞ্জপানিতে ডুবেব্রহ্মপুত্র নদযুবক নিহত
Previous Post

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মিললো নির্যাতনের চিহ্নযুক্ত ২ বাংলাদেশির মরদেহ

Next Post

শতকোটি টাকা নিয়ে গায়েব ‘ফ্লাইট এক্সপার্ট’, হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস

Next Post
ফ্লাইট এক্সপার্টের লোগো, যাত্রা ও ভ্রমণের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শতকোটি টাকা নিয়ে গায়েব ‘ফ্লাইট এক্সপার্ট’, হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস

ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, দর্শকদের ভিড়ে ব্যস্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কপিলের পাশে নাম লেখালেন আকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT