চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেপুটি স্পিকারের মরদেহ দেশে আসবে সোমবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 23, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডেপুটি স্পিকারের মরদেহ দেশে আসছে, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ নিউইয়র্ক থেকে এয়ার এমিরেটসের বিমানে ২৫ জুলাই সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে দেশে আসবে।

এর আগে নিউইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে আগামীকাল স্থানীয় সময় বাদ যোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস এ কথা জানান।

জনসংযোগ কর্মকর্তা জানান, মরদেহ বাংলাদেশে আনার পর প্রথম জানাজা হওয়ার কথা জাতীয় সংসদে। তবে এই জানাজার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

এরপর তার জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে মরদেহ নেওয়া হবে গাইবান্ধায়। সেখানকার ভরতখালী স্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হবে।

ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন। গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ২টার দিকে তিনি সেখানে মারা যান।

Tags: ফজলে রাব্বী মিয়া
Previous Post

জনকল্যাণে কাজ করতে প্রশাসনকে তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

Next Post

টরন্টো চলচ্চিত্র উৎসবে স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’র প্রিমিয়ার

Next Post
চারজন তরুণ চলচ্চিত্র উৎসবে স্টাইলিশ পোশাকে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টো চলচ্চিত্র উৎসবে স্টিভেন স্পিলবার্গের 'দ্য ফ্যাবেলম্যানস'র প্রিমিয়ার

তিন ভাই কুপিয়ে জখমের ছবি, আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোনকে উত্যক্তের বিচার চাওয়ায় তিন ভাইকে কুপিয়ে জখম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT