চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 03, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফুলের পটভূমিতে সেলফি তোলা তরুণী, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের পর স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আগামী বৃহস্পতিবার (৭ মে) তার মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর আগে বুধবার স্থানীয় সময় বাদ জোহর টাম্পার ইসলামিক সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার (২ মে) সকালে টাম্পা পুলিশ বৃষ্টির মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই শিক্ষার্থীর মৃত্যুতে ফ্লোরিডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিরাও গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শিল্পী এসআই টুটুল এক প্রতিক্রিয়ায় বলেন, এমন একটি মর্মান্তিক ঘটনায় সবার আনন্দ-উচ্ছ্বাস যেন থেমে গেছে।

এদিকে, নিহত দুই শিক্ষার্থী জামিল ও বৃষ্টির পরিবারের সহায়তায় সহপাঠী ও বন্ধুরা ‘গোফান্ডমি’র মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন। এখন পর্যন্ত প্রায় পৌনে দুই লাখ ডলার তহবিল সংগ্রহ হয়েছে। আয়োজকদের আশা, প্রতিটি পরিবারকে অন্তত এক লাখ ডলার করে সহায়তা দেওয়া সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও শোকের পরিবেশ বিরাজ করছে এবং কর্তৃপক্ষ একটি স্মরণসভার আয়োজন করেছে।

তদন্তে জানা গেছে, জামিলের রুমমেট হিশাম ঘারবেহ পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেফতারের পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। একই সঙ্গে অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Tags: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা
Previous Post

কাজ পেতে ঘুষ, বেতন পেতে অপেক্ষা: মালদ্বীপে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

Next Post

ম্যানসিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে ‘স্বপ্ন বাঁচিয়ে রেখেছে’ আর্সেনাল

Next Post
আর্সেনালের দুই খেলোয়াড় মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে ‘স্বপ্ন বাঁচিয়ে রেখেছে’ আর্সেনাল

সিলেটে দক্ষিণ সুরমায় তেলিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনা, আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT