চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুড়িগঙ্গা নদীতে মিলল স্কুলছাত্রের লাশ

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
9:00 অপরাহ্ন 10, জুন 2023
in বাংলাদেশ
A A
আধুনিক পোশাক পরা যুবকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কামরাঙ্গীচর খোলামুড়া এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ইয়াসমিন মাহমুদ মাহিম (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ১০ জুন সকালে মাহিমের স্বজনরা নদীতে লাশ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দিলে, নৌ পুলিশের বসিলা ফাঁড়ি থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

মাহিম স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের বসিলা ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার।

অনিমেষ হালদার বলেন, সকালে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তেরর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে শরীর কাদা লাগানো ছিল। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিহতের মামা রেজাউল করিম সোহাগ বলেন, মাহিম গতকাল শুক্রবার বাসা থেকে চুল কাটার কথা বলে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে কামরাঙ্গিরচর থানায় সাধারণ ডায়েরি করি।

তিনি আরও বলেন, চুল কাটা শেষে আজিমপুরে মাহিমের এক বন্ধুর দাদির মিলাদে যাওয়ার জন্য তার মাকে রাজি করায়। কিন্তু সেখানে সে যায়নি। আজ ভোরে খোলামুড়া ঘাট এলাকায় গেলে এক পথচারীর মাধ্যমে নদীতে লাশ ভেসে থাকার খবর পাই৷ পরে গিয়ে আমার ভাগ্নে মাহিমের লাশ ভাসতে দেখি।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত মাহিম তার মায়ের একমাত্র সন্তান। বাবা মাসুদুর রহমানের সাথে ১০ বছর আগে মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে মায়ের সাথে কামরাঙ্গিরচর বাগানবাড়ি নয়াগাঁও এলাকা থাকত। মা সাবিনা ইয়াসমিন স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক।

Tags: স্কুলছাত্রের লাশ উদ্ধার
Previous Post

১৩ বছরে প্রথমবার খেলা দেখতে যাচ্ছেন সিটির মালিক

Next Post

বৃদ্ধকে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে মারপিট, দুই ইউপি সদস্য গ্রেপ্তার

Next Post
বৃদ্ধকে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে মারপিটের ঘটনা, গ্রেপ্তার দুই ইউপি সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধকে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে মারপিট, দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের বক্তৃতা, বাংলাদেশের রাজনীতি, সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি খেলার মাঠে না নেমেই ফাউল শুরু করেছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT