চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:21 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিহত দুইজনের ছবি ও পুলিশি তদন্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু (৫০) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে স্বল্প পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পায়। এ খবর থানা পুলিশকে দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ভুট্টুর লাশ উদ্ধার করে।

মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ হালকাকারা গ্রামের খলিলুর রহমানের ছেলে। খলিলুর রহমানের ৬ ছেলে ও ৪ মেয়ের মধ্যে মারা যাওয়া ভুট্টো চতুর্থ সন্তান।

ভুট্টোর ছোট ভাই সাইফুল ইসলাম জানান, আমার বড় ভাই সেনাবাহিনীর চাকরি থেকে ৯ বছর আগে অবসরে যান। তিনি ছিলেন অবিবাহিত। মঙ্গলবার মাগরিবের নামাজের আগে চট্টগ্রামে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হন। ওই সময় মায়ের কাছ থেকে দু’হাজার টাকাও নেন। বুধবার সকালে খবর পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমির বিরোধ নিয়েই হত্যা করা হয় বলে ধারণা করছেন তিনি। খুনিদের শনাক্তপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে পরিবারের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্তের কথা জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, একজন দোকানদার ফোনে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ওই সময় শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Tags: কক্সবাজার
Previous Post

Bangladesh is not a banana republic

Next Post

শক্ত হাতে হাল ধরেছেন সাকিব-মুশফিক

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্ত হাতে হাল ধরেছেন সাকিব-মুশফিক

শ্রীলঙ্কান স্পিনার মাঠে, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার শ্রীলঙ্কান স্পিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT