চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, বৃষ্টি এখনও নিখোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 25, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে এখনও নিখোঁজ রয়েছেন অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে।

সিবিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই দিনে সকাল ৯টার দিকে সন্দেহভাজন আবুঘারবিয়েহর বাসা থেকে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাসার সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

অভিযুক্ত ব্যক্তি প্রায় ২০ মিনিট আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে সোয়াট টিম মোতায়েন করা হয়। পরে তিনি শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন। গ্রেপ্তার হওয়া হিশাম সালেহ আবুঘারবিয়েহর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, সাধারণ মারধর, অবৈধভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন করা এবং মৃতদেহ সরানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নাহিদা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত। গত ১৬ এপ্রিল ট্যাম্পা শহরে সর্বশেষ দেখা যায় ২৭ বছর বয়সী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে।

Tags: জামিল লিমননাহিদা বৃষ্টি
Previous Post

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

Next Post

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

Next Post
বজ্রসহ ঘন কালো মেঘের আকাশ, সমুদ্রের পাশে ঝড়ের পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় 'ঝুমুল'

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT