চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সীমান্ত থেকে নিখোঁজ বাংলাদেশী জেলের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:00 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
পাহাড়ি এলাকা ও বাঁধের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমান পাড়া সীমান্ত থেকে নিখোঁজ বাংলাদেশী জেলে মোস্তাফিজের মরদেহ পাওয়া গেছে। গত ১ ফেব্রুয়ারি সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে গেলে রাখাইনের একটি বিদ্রোহী গোষ্ঠী অপহরণ করে নিয়ে যায়।

গতকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সীমান্ত খালের পাশে কম্বল মোড়ানো অবস্থায় মোস্তাফিজের মরদেহ উদ্ধার করে তার স্বজনেরা।

মোস্তাফিজের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন।

মোস্তাফিজের বড় ভাই আমির হোসেন জানিয়েছেন, সীমান্ত খালে মাছ শিকার করতে গেলে সীমান্তের বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র সন্ত্রাসীরা অপরহণ করে নিয়ে গিয়েছিল। তার ধারণা জিম্মি অবস্থায় তাকে মারধর করা হয়। তার গায়ে মারধরের আঘাত রয়েছে।

এদিকে কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল ও গোলাগুলির ঘটনা কমেছে। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে মিয়ানমারের গোলাগুলির শব্দ শোনা গেছে।

এরপর রাতে এবং আজ সোমবার সকালে কিছু গোলাগুলির শব্দ শোনা গেছে। এরপর থেকে ওপারে গুলির শব্দ তেমন শোনা যায়নি। সাগর ও স্থল পথে টহল জোরদার রেঘেছে বিজিবি ও কোস্টগার্ড। যাতে নতুন করে কোন রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সে জন্য তারা সর্তক অবস্থায় রয়েছে।

টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছেন, আজ সকালে কয়েকটা গুলির শব্দ শোনা গেছে। তবে গত তিনদিন আগের মতো গুলির শব্দগুলো এত বিকট ছিল না। নাফনদে দীর্ঘদিন ধরে মাছধরা বন্ধ। গত কয়েকদিন ধরে মিয়ানমার সীমান্তে যে গোলাগুলি হচ্ছে নাফনদে বড়শি নিয়ে মাছ ধরাও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন এ জনপ্রতিনিধি।

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনেও গতকাল রবিবার মিয়ানমারের গোলাগুলির শব্দ তেমন শোনা যায়নি। পুরোদিনে সেখানকার স্থানীয় বাসিন্দারা দশ থেকে পনেরোটি গুলির শব্দ শুনেছেন, যেগুলো এত বিকট শব্দ নয়। সীমান্তের ওপারে গোলাগুলি কিছুটা কমায় দ্বীপের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছে।

এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, উখিয়ার রহমতের বিল ও টেকনাফের হোয়াইক্ষ্যং সীমান্তের ওপারে গত সপ্তাহ ধরে মর্টার শেল ও গোলাগুলি বন্ধ রয়েছে। এসব সীমান্তের লোকজন এখন অনেকটা স্বস্তিতে দিন পার করছেন।

Tags: টেকনাফ সীমান্তরাখাইন রাজ্য
Previous Post

নৃত্যশৈলীর উদ্যোগে সিলেটে বসন্ত উৎসব

Next Post

জাতিসংঘের আদালতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলের শুনানি

Next Post
একজন সৈনিক গাজা শহরের ধ্বংসপ্রাপ্ত এলাকায় দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের আদালতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলের শুনানি

ডিএমপি কমিশনার ও পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার শঙ্কা ও নিরাপত্তা বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT