চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা থেকে নিখোঁজ, ময়মনসিংহে মিলল আওয়ামী লীগ নেতার লাশ

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
4:15 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
নিখোঁজ আওয়ামী লীগ নেতার ছবি, ময়মনসিংহে লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকে নিখোঁজ হবার পর ময়মনসিংহে মিলেছে লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান (৪৮) এর মৃতদেহ।

আরিফুর রহমান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং কেরোয়া ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত সদস্য (মেম্বার) ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ঢাকার মিরপুর-১০ নাম্বার থেকে কতিপয় দুষ্কৃতকারী আরিফকে তুলে নিয়ে যায়। ইংরেজি নববর্ষের প্রথম দিন ১ জানুয়ারি বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলার পিঠাসূতা চৌরাস্তা সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি আরিফুর রহমানের বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরিফের ভগ্নিপতি সেলিম হোসেনসহ পরিবারের সদস্যরা জানান, আরিফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। একই সঙ্গে তিনি এলাকায় রড-সিমেন্ট ও ফার্নিচারের ব্যবসা করতেন। রাজনৈতিক পট পরিবর্তনে ৫ আগস্টের পর থেকে তিনি পরিবারের সাথে ঢাকায় থাকতেন। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পরিবার নিয়ে বাসা থেকে বেড়াতে বের হন। রাতে স্ত্রীকে মিরপুর-১ নাম্বারে নামিয়ে দিয়ে তিনি মিরপুর-১০ নাম্বারে যান। সেখানে পরিচিত এক দোকানে বসেন।

রাতে তার মোবাইল নাম্বার থেকে স্ত্রীর কাছে বিকাশে ১০ হাজার টাকা চেয়ে একটি এসএমএস আসে। এরপর স্ত্রী আরিফকে কল দিলেও কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। এক পর্যায়ে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে ইংরেজি নববর্ষের প্রথমদিন ১ জানুয়ারি সকালে মিরপুর থানায় আরিফের স্ত্রী স্বামীর নিখোঁজের খবর জানাতে গেলে ময়মনসিংহে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পান পুলিশের কাছ থেকে। পরে ছবি দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন।

আরিফের ভাই ফরহাদ হোসেন বলেন, পরিকল্পিতভাবে আমার ভাইকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মুখ রক্তাক্ত, জখমের চিহ্ন ছিল। ঘটনাটি তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পরিবারের সদস্যরা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, সকালে সড়কের পাশের ক্ষেতে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি বলেন, নিহতের বাম চোখের ওপর ও নাকে চামড়া ছিলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর ভোরে তার লাশ ফেলে পালিয়েছে হত্যাকারীরা।

এদিকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আকতার হোসেন জানিয়েছেন, ময়মনসিংহে লক্ষ্মীপুরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে বলে তিনি নিশ্চিত হয়েছেন। তবে যেখান থেকে তিনি নিখোঁজ হয়েছেন, সেখানে সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে মামলা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত খবর নিয়ে পরে জানানো হবে।

Tags: আওয়ামী লীগঢাকাময়মনসিংহলাশ
Previous Post

কক্সবাজারে বাসের ধাক্কায় নিহত ২

Next Post

দর্শকের দোরগোড়ায় রায়হান রাফীর প্রথম সিরিজ

Next Post
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন সিরিজের দৃশ্য, বিভিন্ন চরিত্রের অভিনয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকের দোরগোড়ায় রায়হান রাফীর প্রথম সিরিজ

নেতা মোখা রাজনৈতিক বিতর্কে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT