চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 16, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দলীয় কার্যালয়ে তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ পাওয়া গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পশ্চিমবঙ্গের সাবেক বিধানসভার ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ দলীয় কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূম জেলার রামপুরহাট শহরে নিজের বাড়ির পাশের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে বিধানসভার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রামপুরহাট আসন থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়।

রামপুরহাটের হাততলাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি। তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে দলীয় কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের শিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

গত জুনে তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান তিনি। তবে দলটির সাধারণ সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে ছয়টিতে জয় পায় বিজেপি। এর আগে ২০২১ সালের নির্বাচনে একই জেলায় তৃণমূল ১০টি আসনে জয় পেয়েছিল, বিপরীতে বিজেপি পেয়েছিল একটি আসন।

Tags: পশ্চিমবঙ্গমমতা বন্দ্যোপাধ্যায়মরদেহ উদ্ধার
Previous Post

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

Next Post

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

Next Post
জনগণ লাইন করে দাঁড়িয়ে, বিভিন্ন বয়সের নারী-পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

দুই নারী রাজনীতিবিদ আলোচনা করছেন, একজন মনোযোগী ও অন্যজন ভাবুক।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT