চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
3:19 অপরাহ্ন 08, অক্টোবর 2025
in জনপদ, জয়পুরহাট
A A
পুকুরে ডুবে থাকা ব্যক্তির মরদেহ উদ্ধারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিনিধির পাঠানো চিত্র

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার বটতলী নামাপাড়া এলাকার ‘পীরপুকুর’ নামের একটি পুকুর থেকে নিরেন মহন্ত (৬২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নিরেন মহন্ত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের যানগ্রামের শ্রী রতন চন্দ্র মোহন্ত লিলুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৭ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি পীরপুকুরে ঝাঁপ দেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে এলাকাবাসী চিৎকার শুরু করেন। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা নিরেন মহন্তের মরদেহ উদ্ধার করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ক্ষেতলালে এসে মরদেহ গ্রহণ করেন।

নিহতের স্বজনরা জানান, নিরেন মহন্ত পেশায় একজন কর্মকার ছিলেন। কালাই উপজেলার মোলামগাড়ি বাজারে তার নিজস্ব লোহা-লোহার দোকান ছিল। কয়েকদিন আগে তার স্ত্রী জয়পুরহাটের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে নেশাগ্রস্ত অবস্থায় দিকভ্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে যান এবং ডুবে মারা যান।

পুকুরের মালিক জহরুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানাই। পরে তারা এসে লাশ উদ্ধার করে।

ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মন্টু রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে জানা যাবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু।

Tags: জয়পুরহাটপুকুরব্যক্তির মরদেহ উদ্ধার
Previous Post

রংপুরে মানবদেহে অ্যানথ্রাক্স শনাক্ত

Next Post

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহযোগিতায় ইইউয়ের প্রতিশ্রুতি

Next Post
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে আলোচনা করছেন দুই রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহযোগিতায় ইইউয়ের প্রতিশ্রুতি

নেত্রকোণায় আধুনিক পদ্ধতিতে দুম্বা খামার দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় আধুনিক পদ্ধতিতে দুম্বা খামার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT