চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধুমতি নদীতে বালির ফাঁদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
9:24 পূর্বাহ্ন 10, মার্চ 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
নদীতে ডুবে থাকা শিশুর মরদেহ উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাদীর সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ ৬ বছরের শিশুর মরদেহ গোপালগঞ্জের মধুমতি নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের একটি গর্তের ভিতর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শিশু নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার ৯ মার্চ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের চর তালা গ্রামের মোঃ মুসা শেখের শিশু কন্যা মারিয়া চর তালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

মারিয়ার পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার দুপুরের পর দুই নাতনি মারিয়া ও ফারিয়াকে সঙ্গেঁ নিয়ে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যান দাদি তাসলিমা বেগম। দাদি, নদীর পাড়ে বসে কাপড় ধোয়ার কোন এক ফাঁকে দুই নাতনি মারিয়া ও ফারিয়া নদীতে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। হঠাৎ করে দুই নাতনিকে নদীতে তলিয়ে যেতে দেখে দাদী তাসলিমা বেগম নিজের জীবন বাজি রেখে ছোট নাতনি ফারিয়াকে জীবিত উদ্ধার করতে পারলেও মারিয়াকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ৫ ঘণ্টা পর মধুমতি নদীর একটি গর্তের ভিতর থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ডিফেন্সের ওয়ার হাউজ পরিদর্শক মোঃ রাজীব হোসেন রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করে আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, খবর পেয়ে আমাদের (ফায়ার সার্ভিসের) একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয় মানুষের সহযোগিতায় প্রায় ৫ঘন্টা পর মারিয়ার মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করেছি।

শুকতাইল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার সোলেমান সিকদার অভিযোগ করে বলেছেন, মারিয়া মধুমতি নদীর যে স্থানটিতে ডুবে মারা গেছে সে স্থানটি মূলত বালুর চর। অত্র এলাকার শত শত শিশু-কিশোর ও বৃদ্ধ নারী- পুরুষ প্রতিদিন ওইখানে গোসল করেন। স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের ম্যানেজ করে প্রতিদিন রাতে বালু ব্যবসায়ীরা ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর ভিতর নানা জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। পানির নিচের সেই অচেনা-অজানা গর্তের ভিতরে পড়েই শিশু মারিয়ার মৃত্যু হয়েছে।

অবৈধ বালু উত্তোলনকারীদের বিষয় স্থানীয় প্রশাসনকে বলেও কোন ফলাফল পাওয়া যায়নি উল্লেখ করে স্থানীয়রা বলেন, মারিয়ার অকাল মৃত্যুর জন্য স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহল দায়ী।

Tags: উদ্ধারগোপালগঞ্জশিশুর মরদেহ
Previous Post

গাজার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য

Next Post

বেটিংয়ে সম্পৃক্ততায় সাকিবের বোনের নাম এলো

Next Post
সাকিব আল হাসান ক্রিকেটার মাঠে প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বেটিংয়ে সম্পৃক্ততায় সাকিবের বোনের নাম এলো

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ফিলিপাইনে ডিএইচএস ফেলোশিপ কর্মশালায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপাইনে ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT