মাদক সম্রাট হিসেবে পরিচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পলায়নের চেষ্টাকালে আটক করেছে র্যাব।
সোমবার ৩ সেপ্টেম্বর রাতে র্যাব-৯ ও র্যাব-১৫ যৌথ অভিযান চালিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ওই সময় সালাহ উদ্দিন বিমানে ছিলেন।
সালাহ উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ জানায়, ওমরাহ করতে ইহরামের কাপড় পরে তিনি বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে উঠেছিলেন তিনি। ফ্লাইটের কিছু সময় আগে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।









