চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নাতির কোদালের আঘাতে নানীর মৃত্যু, মৃতদেহ শয্যায় শুয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা নাওয়াল (১৫)। নাফিসা স্থানীয় একটি প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা এ জেড আজিজুল ইসলাম উত্তরা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে আজিজুল ইসলাম কাজের উদ্দেশে বাসা থেকে বের হন। পরে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাসায় ফিরে দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি প্রথমে মেয়ের নিথর দেহ দেখতে পান। এরপর রান্নাঘরের পাশে স্ত্রীর দেহও দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “একই বাসা থেকে মা–মেয়ের দুজনের দেহ পাওয়া গেছে। পারিপার্শ্বিক সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

সকালে বাসায় একজন গৃহকর্মী নিয়মিত কাজ করতে আসেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে ঘটনার দিন তিনি এসেছিলেন কি না– এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

পুলিশ তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি।

Tags: মোহাম্মদপুরহত্যাহত্যাকাণ্ড
Previous Post

গণপিটুনিতে পুলিশের তালিকাভুক্ত আসামী নিহত

Next Post

বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষ্যে কানাডায় চলচ্চিত্র প্রদর্শনী

Next Post
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী, কানাডায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষ্যে কানাডায় চলচ্চিত্র প্রদর্শনী

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারির মধ্যে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT