চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মর্গে আট ভারতীয় ও এক পাকিস্তানির মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মর্গে মৃতদেহের ছবি, ভারতীয় ও পাকিস্তানি মরদেহের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মর্গে ছয় মাস বা তার বেশি সময় ধরে আট ভারতীয় ও এক পাকিস্তানি নাগরিকের মৃতদেহ পড়ে রয়েছে। এ বিষয়ে ভারত ও পাকিস্তানের দূতাবাসকে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন বলা হয়েছে, বাংলাদেশ কারা অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নয়জনের মধ্যে ছয়জনের দেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে, দুইজনের দেহ শরীয়তপুর সদর হাসপাতালে এবং একজনের দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা রয়েছে। মৃতদের মধ্যে আটজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।

পাকিস্তানি নাগরিকের নাম মহম্মদ আলি। করাচির বাসিন্দা মহম্মদ আলি ২০২১ সালের ১৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ ছিল।

ভারতীয় মৃতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের ইমতাজ, বিহারের তারেক বাইন, পশ্চিমবঙ্গের খোকন দাস, দিল্লির অশোক কুমার ও সতেন্দ্র কুমার, ঝাড়খণ্ডের কুনালিকা, এবং বাবুল ও সুরজ সিংহ। এদের প্রত্যেকের বিরুদ্ধেও অনুপ্রবেশের মামলা ছিল।

বাংলাদেশের কারা অধিদফতর জানিয়েছে, মৃতদেহগুলো হস্তান্তরের জন্য নিয়ম মেনে ভারতের এবং পাকিস্তানের হাইকমিশনকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এতে দেহ সংরক্ষণের খরচ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, সাধারণত তিন মাসের মধ্যে দূতাবাসের জবাব না পেলে মৃতদেহগুলোর শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। তবে মানবিক কারণে এই মৃতদেহগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হচ্ছে। যদি দুই দেশের দূতাবাস ব্যবস্থা না নেয়, তবে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

বাংলাদেশের ৬৮টি জেলে বর্তমানে ৪৬৭ জন বিদেশি বন্দী রয়েছেন। বিদেশিদের মৃত্যু হলে দূতাবাসের মাধ্যমে তাদের দেশের কাছে দেহ হস্তান্তর করার নিয়ম রয়েছে। তবে এই ক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ সরকারের ওপর চাপ বেড়েছে।

Tags: পাকিস্তানবাংলাদেশভারত
Previous Post

প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের নিয়ে যাচ্ছে আফগানিস্তান

Next Post

চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ

শেখ হাসিনা-পুতুল ও গণপূর্তের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা-পুতুল ও গণপূর্তের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT