চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শের ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
10:17 পূর্বাহ্ন 27, মে 2026
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
শের ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে ১০ বছর বয়সি দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মঙ্গলবার ২৬ মে রাত ১০টার দিকে মেডিক্যাল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত মো. আরাফাত মল্লিক (১০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ও ঢাকার একটি মাদ্রাসার ছাত্র এবং মৃত আকাশ (১০) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লাল এর ছেলে ও বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সাথে বরিশাল নগরের বান্দরোডস্থ চরের বাড়ি এলাকায় বসবাস করেন। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হন, এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের দিঘি থেকে আকাশের মরদেহ উদ্ধারের খবর পাই।

অপরিদেক আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সাথে ঢাকায় থাকেন। কোরবানির ঈদ উপলক্ষ্যে গতকাল ঢাকা থেকে বরিশালে তার (মামা) বাড়িতে বেড়াতে এসেছেন। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হন। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দীঘিতে এসেছিল। এরপর সেই দিঘি থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজের দিঘির ঘাটলাতে আসেন তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: দিঘিবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
Previous Post

১৪ বছর পর এভারেস্ট শিখরে বাংলাদেশি নারী অভিযাত্রী নুরুন্নাহার নিম্নি

Next Post

যাদের নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র

Next Post
Ream holding his US national team jersey with number 13 at a sports event. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT