চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে ৩ জনের মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত শেষে ফের দাফন

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
10:01 পূর্বাহ্ন 22, জুলাই 2025
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে মরদেহ উত্তোলন ও দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়। টানা ছয় ঘণ্টা ময়নাতদন্ত শেষে সোমবার রাত সোয়া ৯টার দিকে তাদেরকে গেটপাড়া কবরস্থানে ফের দাফন করা হয়েছে।

এরআগে, সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে রমজান কাজী ও ইমন তালুকদারের মরদেহ মার্কাস মসজিদ কবরস্থান থেকে ও টুঙ্গিপাড়া পারিবারিক কবরস্থান থেকে সোহেলের মরদেহ থেকে উত্তোলন করা হয়।

গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় চারজন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেড়িকেলে নিয়ে যাওয়ার ২দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রমজান মুন্সি নামে আরেকজন। এ নিয়ে ৫ জনের মৃত্যু হয়।

নিহত ৫ জন হলো, দিপ্ত সাহা, ইমন তালুকদার, সোহেল সিকদার, রমজান কাজী ও রমজান মুন্সি। এদের সকলের বাড়ি গোপালগঞ্জে। এরমধ্যে রমজান কাজী পেশায় টাইস মিস্ত্রী ও রমজান মুন্সি পেশায় রিকশাচালক।

ঘটনার দিন গুলিতে নিহত ৫ জনের মধ্যে রমজান মুন্সির মরদেহ ঢাকায় ময়নাতদন্ত করা হলেও বাকি চারজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। ঘটনার দিন সন্ধ্যার পর পৌরশ্মশানে দিপ্ত সাহার সৎকার করা হয়।

ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফন ও সৎকারের বিষয়টি বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আসে। এরপর ৫দিন পর ২১ জুলাই সোমবার দুপুরের দিকে আদালতের নির্দশে ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।

এদিন টানা ছয় ঘণ্টা ময়নাতদন্ত শেষে রাত সোয়া ৯টার দিকে গেটপাড়া কবরস্থানে তাদেরকে ফের দাফন করা হয়। এতোবড় ভোগান্তির জন্য আড়াইশবেড় হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবিতোসকে দায়ী করে নিহতের স্বজনেরা জানান, আমরা গরিব মানুষ, আমরা এতকিছু বুঝি না। ডাক্তার জিবিতোস বাবু আমাদের কইছে মরদেহ নিয়ে এখনই হাসপাতাল থেকে চলে যাও। অন্যথায় তোমাদের উপরও হামলা হবে। এ কথা বলার পর আমরা মরদেহ নিয়ে চলে আসি, পরে দাফন করি। ডাক্তার বাবু আমাদের কোনো সহযোগিতা করেননি।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার ভূমি মো. মারুফ দন্তোগী।

Tags: কবর থেকে মরদেহ উত্তোলনগোপালগঞ্জময়নাতদন্ত
Previous Post

জীবন দিয়ে ২০ শিশু বাঁচালেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

Next Post

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাজ্যসহ ২৮ দেশের

Next Post
একজন নারী গাজায় যুদ্ধ বন্ধের জন্য কান্নাকাটি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাজ্যসহ ২৮ দেশের

বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় শোকের প্রতীক কালো রঙের রিবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার শুরুর আগে সকল আদালতে এক মিনিট নিরবতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT