চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলেনস্কির পদে বসলেন তেভেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 23, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Manchester City ফুটবল খেলোয়াড় মাঠে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ আবারও কোচিংয়ে নাম লিখিয়েছেন। আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনের ক্লাব অ্যাটলেটিকো ইন্ডিপেনডেন্ট প্রধান কোচ হিসেবে ৩৯ বর্ষী তেভেজের নাম জানিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি।

ক্লাবটির বরখাস্ত হওয়া কোচ রিকার্ডো জেলেনস্কির জায়গায় বসছেন তেভেজ। শনিবার কোলনের বিপক্ষে হারার পর জেলেনস্কিকে বরখাস্ত করে আর্জেন্টাইন লিগের অন্যতম সফল দলটি। এরআগে রোজারিও সেন্ট্রালের কোচের দায়িত্ব পালন করেছিলেন তেভেজ।

নতুন দায়িত্ব নিয়ে তেভেজ বলেছেন, ‘এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। যারা দৌড়াতে পছন্দ করে না, তারা কোনভাবেই আমার অধীনে খেলতে পারবে না। এটা আমার পরিষ্কার কথা। যারা এখানে থাকতে চায় না, তাদের জন্য দরজা খোলা। চাপ নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই, এটাই আমার জীবন।’

ক্লাব অ্যাটলেটিকো ইন্ডিপেনডেন্ট ১৭বার আর্জেন্টিনা লিগের চ্যাম্পিয়ন। দলটি কোপা লিবার্তোদোরেস জিতেছে ৭বার। কঠিন সময় পার করতে থাকা দলটি প্রিমিয়ার লিগে ২৪তম অবস্থানে থেকে শেষ করেছে গত মৌসুমে।

গত বছরের জুনে ক্লাব ফুটবল থেকে অবসর নেন তেভেজ। সবশেষ আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলেছিলেন। আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচ খেলে ১৩ গোল করেছিলেন তারকা স্ট্রাইকার।

খেলোয়াড় তেভেজ বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন। বোকা জুনিয়র্স ক্লাব দিয়ে ক্যারিয়ার শুরু করে বোকা জুনিয়র্সে এসে শেষ করেন। এর মাঝে করিন্থিয়ান্স, ওয়েস্টহ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসসহ ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন।

Tags: আর্জেন্টিনাকরিন্থিয়ানসজুভেন্টাসজেলেনস্কিতেভেজবোকা জুনিয়র্সম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

প্রধান কোচের সাথে আরও চার কোচ নিয়োগ নিউজিল্যান্ডের

Next Post

বছরে কতটুকু লিপস্টিক খায় একজন নারী!

Next Post
নারীর ঠোঁটে লিপস্টিক লাগানো, মুখের কাছাকাছি লিপস্টিকের টিউব. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরে কতটুকু লিপস্টিক খায় একজন নারী!

ভারতের চন্দ্রযান মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করল ভারতের চন্দ্রযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT