চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসম্মুখে কান্নার কারণ জানালেন ববি দেওল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 08, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
অভিনেতা ববি দেওলের বিভিন্ন চরিত্রের ছবি, একে অপরের পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যানিমেল’ করে তুমুল প্রশংসা পাচ্ছেন ববি দেওল। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিটিতে যদিও ববি দেওলের অংশ মাত্র ১৫ মিনিটের! তাতেই তিনি নজর কেড়েছেন সবার। এমন রেসপন্স পেয়ে অভিনেতাকে জনসম্মুখে কেঁদে ফেলতেও দেখা গেছে! এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন তিনি।

সিনেমা মুক্তির পর দর্শকদের থেকে প্রশংসা পেয়ে পাপারাৎজিদের সামনেই কেঁদে ফেলেন ববি। তার কান্নার সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি জানি না এটা কী করে আত্মস্থ করতে হয়। একজন অভিনেতা হিসেবে আপনি সবসময় এই স্বীকৃতির জন্য অপেক্ষা করে থাকেন, সেটা পূরণ হওয়াটা একটা স্বপ্নের মতো। ঈশ্বর আমার উপর সদয় আছেন।’

ববি এই প্রসঙ্গে আরও বলেন, ‘ধরুন আপনি এমন একটা সুযোগের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন, বহুদিন। আর সেই সুযোগ পাওয়ার জন্য আপনি যথেষ্ট পরিশ্রমও করেছেন। কিন্তু সুযোগ আসেনি। আমার জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চয় ভেঙে পড়ত। কিন্তু আমি আমার কাজকে, ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। তাই যখন সুযোগটা এল, স্বীকৃতিটা পেলাম তখন কান্নায় ভেঙে পড়েছি।’

এমন একটি ছবিতে কীভাবে ববি পেলেন কাজের সুযোগ? সেই স্মৃতি হাতড়ে অভিনেতা বলেন, ‘আমি তখন বাড়িতেই ছিলাম, সেই সময় সন্দীপের থেকে একটা মেসেজ পাই। আমি শিওর ছিলাম না যে এটা ওই। আমি আমার ম্যানেজারকে বলি চেক করতে। তারপর ওকে কল করি, ও দেখা করতে চায়। সন্দীপ তখন এসে আমায় আমার কলেজের একটি ছবি দেখায় যখন আমি কলেজ লিগে খেলতাম। সেই সময়ের একটা ছবিই আমায় এই কাজটা দিল। আমার মাত্র ১৫ দিনের শুট ছিল।’

অ্যানিম্যাল ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুর, অনিল কাপুর, রাশমিকা মান্দানা এবং তৃপ্তি দিমরিকে।

Tags: অনিল কাপুরঅ্যানিমেলতৃপ্তি দিমরিরণবীর কাপুররাশমিকা মান্দানাসন্দীপ রেড্ডি ভাঙ্গাসিনেমা
Previous Post

মরণোত্তর দেহদান করবেন অভিনেত্রী স্পর্শিয়া

Next Post

মুক্তি পেল জয়ার প্রথম হিন্দি ছবি

Next Post
জয়া, অভিনেত্রী, ও অন্যান্য তারকারা একসঙ্গে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল জয়ার প্রথম হিন্দি ছবি

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়ি কোটালিপাড়ায়, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT