চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে কেমন জমলো ববির ‘বান্দর’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 08, জুন 2026
in বিনোদন
A A
বাংলা সিনেমার গায়ক ও নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘বান্দর’। যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল। তবে ছবির গল্প বেশ প্রশংসিত হলেও বক্স অফিসে আশানুরূপ সাড়া মেলেনি। ছবি মুক্তির তিন দিন পরেও ছবির আয় বেশ কম।

সমালোচক এবং দর্শকরা ববি দেওলের অভিনয়ের প্রশংসা করলেও, সেই প্রশংসা টিকিট বিক্রিতে প্রভাব ফেলেনি। স্যাকনিল্ক-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ছবির ব্যবসার গতি অত্যন্ত ধীর। তিন দিনের মধ্যে প্রথমবার ‘বান্দর’ একদিনে ১ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে।

স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ছবিটি তৃতীয় দিনে ১ কোটি টাকা আয় করেছে। এর আগে প্রথম দিনে ৫০ লক্ষ এবং দ্বিতীয় দিনে ৯৫ লক্ষ টাকা আয় হয়েছিল। অর্থাৎ, তৃতীয় দিনে আয় বেড়েছে মাত্র ৫.৩%। তিন দিনে ভারতে ছবির মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় ২.৪৫ কোটি টাকা এবং গ্রস কালেকশন ২.৯৪ কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেলেও হলে দর্শক টানতে পারছে না ছবিটি।

রিপোর্ট অনুযায়ী, ‘বান্দর’ ছবিটি প্রায় ২৫ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। বক্স অফিসের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, প্রথম সপ্তাহান্তে ছবিটি বাজেটের ১০% টাকাও তুলতে পারেনি। ছবিটি স্যাফরন ম্যাজিকওয়ার্কস-এর ব্যানারে প্রযোজনা করেছেন অনুরাগ কাশ্যপ, নিখিল দ্বিবেদী, শিভি পণ্ডিত এবং গৌরী পণ্ডিত।

ববি দেওল সহ স্বপ্না পাব্বি ছাড়াও ছবিতে সানিয়া মালহোত্রা, সাবা আজাদ, ইন্দ্রজিৎ সুকুমারন, রাজ বি. শেঠি এবং জিতেন্দ্র যোশীর মতো অভিনেতারা রয়েছেন।

গল্পটি গায়ক-অভিনেতা সমরকে (ববি দেওল) কেন্দ্র করে, যার ক্যারিয়ারে ভাটা পড়েছে। গায়ত্রী (স্বপ্না পাব্বি) নামে এক মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে সমরের জীবন পাল্টে যায়। এরপর শুরু হয় এক দীর্ঘ আইনি লড়াই, যেখানে সমর সিস্টেম এবং অভিযোগের মাঝে আটকে পড়ে, যদিও সে নিজেকে নির্দোষ দাবি করে। মামলা এগোনোর সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবনও ভেঙে পড়তে শুরু করে।

Tags: অনুরাগ কাশ্যপববি দেওলবান্দর
Previous Post

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Next Post

‘পরিকল্পনা একটাই, ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরিকল্পনা একটাই, ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে’

বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT