চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্লে ফিরলেন টিজারে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 08, জুলাই 2023
in বিনোদন
A A
প্রথমবারের মতো মার্লে টিজারে দেখা যাচ্ছে, তার হাসি ও দৃষ্টিভঙ্গি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেয়েছে বব মার্লের বায়োপিকের টিজার ট্রেলার। প্রায় তিন মিনিটের টিজারটি মুগ্ধ করেছে বব মার্লের ভক্তদের। যেন মার্লে ফিরে এসেছেন ভক্তদের মাঝে!

বব মার্লের বায়োপিকের নাম ‘বব মার্লে: ওয়ান লাভ’। নির্মাণ করেছেন ‘কিং রিচার্ড’ নির্মাতা রেইনাল্ডো মারকাস গ্রিন। বৃহস্পতিবার (৬ জুলাই) প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে টিজারটি।

বায়োপিকে মার্লের জীবন এবং সংগ্রাম ফুটিয়ে তোলা হবে। শুধু তাই নয়, ১৯৭৬ সালে মার্লেকে হত্যা চেষ্টার ঘটনাও তুলে ধরা হবে ছবিতে। ১৯৭৬ সালে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। গুলি এসে বব মার্লের বুকে ও হাতে লাগে। তিনি বেঁচে গেলেও মাথায় গুলি লেগে মৃত্যু হয় তার স্ত্রী রিটার।

টিজারের শুরুটা হয় কনসার্ট দিয়ে। পেছন থেকে মার্লেকে দেখা যায় মঞ্চে উঠতে। অপেক্ষায় হাজারও দর্শক। জ্যামাইকায় গান শুরু করে তিনি কীভাবে গ্লোবাল সেনসেশন হয়ে উঠেছেন সেই যাত্রার ঝলক দেখা গেছে টিজারে।

বব মার্লের বায়োপিক নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ তুঙ্গে। ছবিতে গানের আধিক্য থাকবে তা সবার জানা। সেজন্যই ছবিটিকে ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই।

এই ছবিতে বব মার্লের চরিত্রে অভিনয় করেছেন কিংসলে বেন-আদির। তিনি সম্প্রতি ডিজনি প্লাসের সিরিজ ‘মার্ভেলস সিক্রেট ইনভ্যাশন’-এ অভিনয় করেছেন। নিখুঁত সাজসজ্জায় কিংসলে হয়ে উঠেছেন মার্লে। রিটা মার্লের চরিত্রে অভিনয় করেছেন লাশানা লিঞ্চ।

বব মার্লের বায়োপিকের শুটিং হয়েছে জ্যামাইকা ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে। ছবিটি আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে।

One man. One message. One revolution. One legend. Watch the Bob Marley: One Love teaser trailer now – Coming to theatres 2024. #BobMarleyMovie #OneLoveMovie @OneLoveMovie pic.twitter.com/bojXtQRIoU

— Bob Marley (@bobmarley) July 6, 2023

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: বব মার্লেলিড বিনোদন
Previous Post

ওপেনিং জুটিতে আফগানদের নতুন রেকর্ড

Next Post

ক্লাস্টার বোমা কী, যুক্তরাষ্ট্র কেন ইউক্রেনে বোমা পাঠাচ্ছে

Next Post
বিভিন্ন ধরণের ক্লাস্টার বোমা সাজানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাস্টার বোমা কী, যুক্তরাষ্ট্র কেন ইউক্রেনে বোমা পাঠাচ্ছে

আফগানিস্তানের ব্যাটসম্যানের সেঞ্চুরি উদযাপন, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরবাজের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT