চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনাপোল পৌরসভার নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 অপরাহ্ন 17, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
জনপ্রিয় রাজনীতিবিদের পোর্ট্রেট ছবি, বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান: দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হল বেনাপোল পৌরসভা নির্বাচন। নির্বাচেনে ১৩, ২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের মনোনীত মেয়রপ্রার্থী নাসির উদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক পেয়েছেন ৩,৮২৫ ভোট।

মোট ৪৭ জন কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহন করেছেন। সাদিপুর ১ নং ওয়ার্ডে সুলতান আহমেদ বাবু, নামাজগ্রাম ২ নং ওয়ার্ডে শরীফ উদ্দিন, বেনাপোল ৩ নং ওয়ার্ডে মিজানুর রহমান, কাগজপুকুর ৪ নং ওয়ার্ডে শাহীনুর রহমান শাহীন, দিঘীড়পাড় ৫নং ওয়ার্ডে আজিমউদ্দিন গাজী, ভবেরবেড় ৬ নং ওয়ার্ডে আসাদুজ্জামান, গাজীপুর ৭ নং ওয়ার্ডে মজনুর রহমান, ছোট আচড়া ৮ নং ওয়ার্ডে তাজিম উদ্দিন, বড় আচড়া ৯ নং ওয়ার্ডে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ৩টি মহিলা আসনে কামরুন্নার আন্না খাতুন, জুলেখা বেগম ও মর্জিনা খাতুন মিম নির্বাচিত হয়েছেন।

যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন , মোট ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে।

জানা যায়, সোমবার ১৭ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় পর্যন্ত ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

বেনাপোল পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার ১৫ হাজার ২২৫ জন।

বেনাপোল পৌর নির্বাচনের মোবাইল প্রতীকের স্বতন্ত্র পরাজিত মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা বাইরের এলাকা থেকে পৌরসভা এসে মহড়া দিচ্ছে, তারা ভীতির সঞ্চার করেছে। কেন্দ্রগুলো থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়া হয়েছে।

বিজয়ীপ্রার্থী নাসির উদ্দিন বলেন, অভিযোগ স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অপকৌশল। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডে পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

Tags: আওয়ামী লীগ
Previous Post

হিরো আলমের ওপর হামলা: ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৪

Next Post

ভান্ডারিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

Next Post
আওয়ামী লীগ প্রার্থী ভান্ডারিয়া পৌর নির্বাচনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভান্ডারিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

কায়রোতে ভবন ধসে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কায়রোতে ভবন ধসে ৯ জন নিহত 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT