হাডুডু, লাঠি খেলা, যাত্রাপালা, ঘোড় দৌঁড়, ষাঁড় লড়াই এরকম হাজারো সংস্কৃতির উৎসব বাংলার প্রতিটি গ্রামে-প্রান্তরে। আবহমান গ্রামবাংলার হাজার বছরের তেমনি এক ঐতিহ্য নৌকা বাইচ। এস এম সুলতান স্মরণে ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে চিত্রা নদীর পাড়ে ভিড় করেন সকল শ্রেণী-পেশার মানুষ।







