চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজের লোগো থেকে সরানো হলো ‘নৌকা’

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:28 অপরাহ্ন 30, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, শিক্ষা
A A
দুটি কলেজের লোগো, যেখানে নৌকা প্রতীকটি সরানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সরকারি কলেজের লোগো পরিবর্তন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এ নিয়ে লেখালেখি চলছে। লোগো থেকে ‘নৌকা’ সরিয়ে নতুন করে সংযুক্ত করা হয়েছে ‘সূর্য-কলম’। কলেজটিকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজে গতিশীলতা আনতে লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান। এর আগে অ্যাকাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।

অধ্যক্ষ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

কক্সবাজার সরকারি কলেজের সাবেক ছাত্র রফিকুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে কলেজের লোগোতে পরিবর্তন আনতে বলে আসছিলাম। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে না।

আরেক সাবেক শিক্ষার্থী মাহবুব বলেন, এতদিন কলেজটি একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল। এখন আস্তে আস্তে প্রভাবমুক্ত হচ্ছে।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কক্সবাজারে। লোগো পরিবর্তন নিয়ে নানা স্থানে আলোচনা ছিল বুধবার সারাদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব আলোচনা লোগো পরিবর্তন নিয়ে। কক্সবাজার সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ইকবাল বাহার চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘কি দরকার ছিল লোগো পরিবর্তনের। এই ঐতিহ্যবাহী কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে এটি মানতে পারলাম না।’

এছাড়া কলেজের অনেক সাবেক শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে লোগোটি সুন্দর হয়েছে বলেও লিখেছেন।

সংশোধিত লোগোর বিবরণ

১) ২১টি তারা (একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস)

২) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)

৩) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত-২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)

৪) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)

৫) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ)

৬) সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)

Tags: কক্সবাজারনৌকালোগো পরিবর্তন
Previous Post

দেশের রাজনীতিতে আওয়ামী লীগের জায়গা হবে না: প্রধান উপদেষ্টা

Next Post

সাফজয়ীরা ফিরছেন বৃহস্পতিবার, বরণে প্রস্তুত ছাদখোলা বাস

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জিতেছে, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ীরা ফিরছেন বৃহস্পতিবার, বরণে প্রস্তুত ছাদখোলা বাস

নির্বাচন কমিশন গঠনে আলোচনা করছে বিএনপি নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন সার্চ কমিটি গঠনে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা হবে ভেবেছিল বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT