চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 04, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বর্ডার ফোর্সের নৌকা, নৌকায় আগুন, অভিবাসীদের উদ্ধার কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে অভিবাসীবোঝাই একটি ছোট নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

ফ্রান্সের চ্যানেল ও নর্থ সি মেরিটাইম প্রিফেকচার জানিয়েছে, নৌকাটি ফ্রান্স থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার পর এর ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার পর নৌকাটির কাঠামো দ্রুত দুর্বল হয়ে পড়লে সেটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে নৌকায় থাকা সবাইকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া অভিবাসীদের ফ্রান্সের উপকূলীয় শহর বুলোইন-সুর-মের বন্দরে নেওয়া হচ্ছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি সোমবার রাতেই ফ্রান্সের উপকূল ত্যাগ করে। রাতের অভিযানে নৌকায় থাকা পাঁচজনকে উদ্ধার করা হলেও বাকি যাত্রীরা তখন ফরাসি টহল নৌকার দেওয়া সহায়তা নিতে অস্বীকৃতি জানান।

কর্তৃপক্ষ আরও জানায়, যুক্তরাজ্যে পৌঁছানোর দৃঢ় ইচ্ছা থেকেই ছোট নৌকায় চ্যানেল পাড়ি দেওয়া অনেক অভিবাসী সাধারণত জরুরি পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত উদ্ধার প্রস্তাব গ্রহণ করেন না।

তাছাড়া নৌকাটির কাঠামো অত্যন্ত দুর্বল হওয়ায় রাতেই বড় ধরনের উদ্ধার অভিযান চালালে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারত বলে জানায় ফ্রান্স প্রশাসন।

এই উদ্ধার অভিযানে অংশ নেয় যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই)-এর ইস্টবোর্ন লাইফবোট এবং যুক্তরাজ্য বর্ডার ফোর্সের বিএসসি কনটেন্ডার ও বিএসসি কারেজিয়াস নামের দুটি জাহাজ। ফরাসি উদ্ধারকারী নৌযান ১০৩ জন এবং ব্রিটিশ উদ্ধারকারী জাহাজ ৫৪ জনকে উদ্ধার করে।

সম্প্রতি হাজারো অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা সীমান্তে প্রবেশের চেষ্টা করার পর ইউরোপজুড়ে অভিবাসন সংকট আবারও আলোচনায় এসেছে।

সোমবার ডোভার সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ছোট নৌকায় করে অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে তার সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে চ্যানেলের উভয় পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ ও বৈধ অভিবাসনের পথও গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

গত এপ্রিলে, অবৈধ অভিবাসীদের ইংলিশ চ্যানেল পার হওয়া বন্ধ করার লক্ষ্যে যুক্তরাজ্য ও ফ্রান্স ৬৬২ মিলিয়ন পাউন্ড (৭৭৩ মিলিয়ন ইউরো) মূল্যের একটি চুক্তি করে।

Tags: ইংলিশ চ্যানেলজীবিত উদ্ধার
Previous Post

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

Next Post

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

Next Post
শেখ হাসিনা ভারতের সঙ্গে ভার্চুয়াল ভাষণে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডবের ঘটনায় আহত ১০. Channel i News - চ্যানেল আই নিউজ

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT