চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই ৩ নৌকা আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in অপরাধ
A A
নৌকায় পাচারকারীদের আটক, সিমেন্টবোঝাই নৌকা জব্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় সিমেন্টবোঝাই ৩টি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই নৌকা মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্ট মার্টিন ও পাশ্ববর্তী এলাকায় টহল জোরদার করে।

শনিবার (৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা টহল চলাকালে সন্দেহজনক ৩টি ইঞ্জিনচালিত নৌকা সনাক্ত করে। এ সময় থামার নির্দেশ দেওয়া হলে নৌকাগুলো পালানোর চেষ্টা করে। নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিক ধাওয়া করে নৌকাগুলোকে আটক করতে সক্ষম হয়।

ইঞ্জিনচালিত বোট আটক

আটককৃত এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২ নামের নৌকাগুলো তল্লাশি করে ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানের সাথে সম্পৃক্ত ৩০ জন মাঝিমল্লাকেও আটক করা হয়। জব্দকৃত নৌকা, মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারে অধিক মূল্যে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এরূপ চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষায়, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা, চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

Tags: আইএসপিআরআন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
Previous Post

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ

Next Post

বাজারে পেঁয়াজের বাড়তি ঝাঁজ, কেজি ১৬০ টাকা

Next Post

বাজারে পেঁয়াজের বাড়তি ঝাঁজ, কেজি ১৬০ টাকা

নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশি রাজনীতিবিদ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় গেলে বেসরকারি খাতে শুক্র-শনি ছুটি ঘোষণা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT