চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি, রাজধানীর সড়কে ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচি বাড্ডা থেকে শুরু হয়েছে। শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে পদযাত্রা শুরু হয়। এর আগে দুপুর ১২টার পর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করবেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে নিঃশব্দ পদযাত্রার চার দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায়।

৪ ফেব্রুয়ারি ‘বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা’ দাবিতে  ঢাকাসহ সব বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

Tags: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

লাদেনের দেহরক্ষীসহ গ্রেপ্তার ৬

Next Post

ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী গ্রেপ্তার: সিটিটিসি

Next Post
সিটিটিসি গ্রেপ্তার ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী গ্রেপ্তার: সিটিটিসি

বাংলাদেশ পরিবেশ ও জীববৈচিত্র্য সংক্রান্ত সম্মেলন, তরুণদের অংশগ্রহণে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT