চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 13, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী বাজেটের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে একদিনের সরকারি সফরের অংশ হিসেবে আয়োজিত জনসভায় বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি জনগণের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হয়। বিএনপির রাজনীতি মানুষের রাজনীতি।

আজ (১৩ জুন) শনিবার সকালে কক্সবাজারে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার পর জনসভায় তিনি বলেন, প্রতিবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ে, কিন্তু এবার তা হয়নি। এবারের বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, মদের দাম ও সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেট তারা মানে না। এর মানে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণের স্বার্থে নেওয়া বাজেট নিয়ে বিরোধী দলের অবস্থান জনগণের বিরুদ্ধেই দাঁড়ায়। আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু আর কারা নয়, তা চিহ্নিত করার।

তারেক রহমান বলেন, বিএনপি জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। সে কারণেই আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি করছি, কৃষক কার্ড দিচ্ছি। চলতি বাজেটে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর আগে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। প্রবল বৃষ্টির মধ্যেও তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি চকরিয়ার পিএমখালী ইউনিয়নে যান এবং পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

Tags: প্রধানমন্ত্রীবিএনপি
Previous Post

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

Next Post

গানে গানে কিংবদন্তীকে শ্রদ্ধা, সম্মানিত সৈয়দ আব্দুল হাদী

Next Post
সৈয়দ আব্দুল হাদী স্মরণে গানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গানে গানে কিংবদন্তীকে শ্রদ্ধা, সম্মানিত সৈয়দ আব্দুল হাদী

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে, কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT