চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির পরিকল্পনা হচ্ছে জনগণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 17, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সাথে বিএনপি নেতার সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট জনগণ স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন স্বস্তি চায়। বিএনপি চেষ্টা করছে জনগণের সম্পদ যাতে জনগণের কাজে লাগানো যায়। বিএনপির পরিকল্পনা হচ্ছে জনগণের পরিকল্পনা। এখন সময় এসেছে দেশটা গড়ে তোলার। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে। দেশকে সামনে এগিয়ে নিতে হলে সকলকে হাতে হাত রেখে কাজ করতে হবে- এটাই হবে আমাদের রাজনীতি।

বুধবার ১৭ জুন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের শক্তি জনগণ। এই জনগণই ১২ তারিখ ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছে। এটা এখন শুধু আমাদের সিদ্ধান্ত নয়, জনগণেরও সিদ্ধান্ত। জনগণ রায় দিয়েছে ৫ বছরের জন্য। অথচ যারা আর টাইম দিতে চায় না, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি সরকার রক্ষা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ১০ হাজার টাকার ঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। ইমাম-মোয়াজ্জিনদের বেতন-ভাতা দিবে সরকার। আগামী ১ বছরে ৪০ লাখ কৃষককে সহায়তা করবে সরকার। ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার।

মৌলভীবাজারের উপজেলা পর্যায়ে সব হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই জেলায় কোন উন্নয়ন হয় নাই। একযুগ ধরে উন্নয়নের ছোঁয়া পায়নি।

তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও বাক স্বাধীনতা ফিরে এসেছে। জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে।দেশের মানুষ এখন স্থিতিশীলতা চায়, শান্তি চায়, কর্মসংস্থান চায়। এই অবস্থায় আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই তাহলে আমাদের পরিশ্রম করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একসময় যারা স্বৈরাচারের সঙ্গে একসঙ্গে আন্দোলন আন্দোলন খেলা খেলেছে, তারা এখন বলে সরকারকে সময় দেওয়া যাবে না। তিনি প্রশ্ন রাখেন, যারা এমনটা বলে তারা কী চায়? তারা জনগণের বিপক্ষে কথা বলে। তারা নিজেদের স্বার্থে কথা বলছে।

বিরোধী দলের বাজেট সমালোচনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা বলে টাকা কোথায় পাব? গত একযুগে আমরা দেখেছি কীভাবে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, নাসির উদ্দিন আহমেদসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রী তারেক রহমানফ্যামিলি কার্ড বিতরণসমাজকল্যাণ মন্ত্রণালয়স্বৈরাচার
Previous Post

তিন দিনে সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক

Next Post

সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, কৌতূহল বাড়ালো ‘হেডলাইন’!

Next Post
দুটি যুবক কারখানার ভেতরে কথা বলছেন, শিল্পকারখানা পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, কৌতূহল বাড়ালো 'হেডলাইন'!

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা টেবিলের উপর স্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬-এর ইরান-মার্কিন শান্তিচুক্তি: মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মেরুকরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT