চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশজুড়ে অনশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 14, অক্টোবর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় অনশন কর্মসূচি পালন করেছে ১২ দলীয় জোট, গণফোরাম,পিপলস পার্টিসহ বিএনপির সমমনা দলগুলো।

আজ (১৪ অক্টোবর) শনিবার রাজধানীতে এই সকল জোটের নেতারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য সব রাজনৈতিক দলের সাথে সরকারকে সংলাপে বসার আহ্বান জানান তারা।

গাজীপুরে বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। শওকত হোসেন সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন ফজলুল হক মিলনসহ দলীয় নেতাকর্মীরা।

কক্সবাজারে আজ সকাল ১০টায় শহরের শহীদ সরণীর জেলা বিএনপির কার্যালয়ে অনশন কর্মসূচি শুরু হয়। কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অংশ নেন জেলা ও উপজেলার বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জয়পুরহাটে বিএনপি’র কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফার নেতৃত্বে ও জেলা বিএনপির মাসুদ রানা প্রধানের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির আয়োজনে অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। অনশন কর্মসূচিতে জেলার ৪টি উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বায়তুল মোকারমের উত্তর গেটে মহাসমাবেশ করেছে খেলাফতে মজলিস। সেখানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ৮ দফা দাবি জানিয়েছেন দলটির নেতরা।

Tags: অনশনখালেদা জিয়াবিএনপি
Previous Post

ডিজনির পেজে নতুন করে তবীব-রানার ‘চাপ নাই’

Next Post

বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য, শিল্প, কৃষিমন্ত্রীকে ট্রিগারে হাত রাখতে হবে: পরিকল্পনামন্ত্রী

Next Post
পরিকল্পনামন্ত্রী বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য ও শিল্পের গুরুত্ব তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য, শিল্প, কৃষিমন্ত্রীকে ট্রিগারে হাত রাখতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার মাঠে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শফিককে ফেরালেন সিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT