চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
1:14 অপরাহ্ন 20, মার্চ 2025
in প্রবাস সংবাদ
A A
মালদ্বীপে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপ বিএনপির উদ্যোগে দেশটির রাজধানী মালেতে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানী মালের তিন তারকাবিশিষ্ট ম্যানহাট বিজনেস হোটেলের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

মালদ্বীপ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার কে এম হুরিয়া পারভীন, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। প্রচার সম্পাদক খলিলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছে। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের প্রত্যাশা কামনা করে। তাই দেশের মানুষের স্বার্থ রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসীরা অবস্থানরত স্ব-স্ব দেশের আইন মেনে চলে বিএনপি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানাই।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিগত দেড় যোগ ধরে প্রবাসীরা খুনী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিল। আগামী দিনেও দেশের জনগণের স্বার্থ রক্ষায় প্রবাসীরা কাজ করা যাবে মালদ্বীপ বিএনপি।

অনুষ্ঠানে সারাবিশ্বের মুসলমানদের শান্তি কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ জুলাই এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আহত নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মালদ্বীপ বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির উপদেষ্টা মোহাম্মদ কাশেদুল হক, আবদুল ছালিম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের মিয়া রানা, সহ-সভাপতি আলতাফ হোসাইন , মোঃ শাহাআলম, মোহাম্মাদ ফারুক, আলমগীর মজুমদার, রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইয়াসিন মজুমদার, মোঃ মানিক হোসেন, মোহাম্মদ আবু জাহেরসহ প্রচার মোহাম্মদ পিয়াস, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, কোষাধক্ষ্য আব্দুল্লাহ কাদের, হায়দার আলী সাবু প্রমূখ।

এছাড়াও বিএনপির ও তার অঙ্গ সংগঠনের প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tags: ইফতারদোয়া মাহফিলবিএনপিমালদ্বীপ
Previous Post

সন্দ্বীপগামী ফেরির পরীক্ষামূলক চলাচল শুরু

Next Post

ভারত ম্যাচের আগে যে বার্তা দিয়ে গেলেন তপু-সোহেলরা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ম্যাচের আগে যে বার্তা দিয়ে গেলেন তপু-সোহেলরা

বাংলাদেশের পতাকা হাতে শিশুদের খুশি মুখ, সুখী দেশের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুখী দেশের তালিকা প্রকাশ, কত নম্বরে বাংলাদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT