সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হয় কিনা সেটা ভোটে এসে বিএনপির প্রমাণ করা উচিত ছিলো। ভোটে অংশ না নিয়ে ইসির বিরুদ্ধে বিএনপি’র অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে ভবিষ্যতে ভোট সুষ্ঠু করার জন্য রাজনৈতিক সব পক্ষকে বৈরিতা ভুলে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন সিইসি।








