চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিই মার্কিন ভিসা নীতির শর্তে পড়বে: শাহজাহান খান

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:27 পূর্বাহ্ন 02, জানুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, রাজনীতি
A A
শাহজাহান খান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, আমেরিকা যে ভিসানীতির কথা বলেছে, সেখানে বলা হয়েছে যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে তারাও ভিসানীতির আওতায় আসবে। এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে বিএনপি বাধা সৃষ্টি করছে। এখন তাদের ভিসানীতির বিষয়ে কি করবে না করবে সেটা আমেরিকার বিষয়।

গতকাল (১ জানুয়ারি) সোমবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনি জনসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমেরিকা বলেনি বিএনপি বা সবদল নিয়ে নির্বাচন করতে হবে। তারা বলেছে অংশগ্রহনমূলক সুষ্ঠু নির্বাচন করতে হবে। সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সারাদেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ছোট মনির এমপি। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই। ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সহচর প্রয়াত আওয়ামীলীগ নেতা হাতেম আলী তালুকদারের স্ত্রী আমিরুন নেছা, জেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই সমাবেশে নৌকার প্রার্থী ছোট মনির বলেন, স্বতন্ত্র প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে ভোট প্রার্থনা না করে অভিযোগ করা নিয়ে ব্যস্ত আছেন। আমার মনে হয় তার মাথায় অসুখ রয়েছে।

Tags: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিশাহজাহান খান এমপি
Previous Post

পঞ্চগড়ে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ

Next Post

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে গুলি, ভাঙচুরে আহত ২

Next Post
শাটগার গ্লাস ভাঙা, ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে গুলি, ভাঙচুরে আহত ২

তদন্তকারীরা সাইবার অপহরণের শিকার চীনা ছাত্রের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে সাইবার অপহরণের শিকার চীনা ছাত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT